জাতীয়
প্রেস বিজ্ঞপ্তি

জনকণ্ঠে সাংবাদিক ছাঁটাই নিয়ে গভীর উদ্বেগ বিএফইউজে-ডিইউজের

নিজস্ব প্রতিবেদক

দৈনিক জনকণ্ঠে কর্মরত সাংবাদিক ও কর্মকর্তা-কর্মচারীদের গণহারে চাকরিচ্যুতির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। অবিলম্বে ছাঁটাইয়ের নোটিশ প্রত্যাহার ও বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবি জানিয়েছেন সংগঠন দুটির নেতৃবৃন্দ।

রবিবার এক যুক্ত বিবৃতিতে বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন, মহাসচিব কাদের গণি চৌধুরী এবং ডিইউজের সভাপতি মো. শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক খুরশীদ আলম এই ঘটনার নিন্দা জানান।

বিবৃতিতে বলা হয়, দীর্ঘদিন ধরে জনকণ্ঠে কর্মরত সাংবাদিক-কর্মচারীদের প্রাপ্য প্রায় পাঁচ কোটি টাকা বকেয়া বেতন-ভাতা পরিশোধে কর্তৃপক্ষ নানা ছলচাতুরি ও টালবাহানা করে আসছে। বকেয়া বেতন চাওয়ায় একের পর এক সাংবাদিককে বিনা নোটিশে চাকরিচ্যুত করা হচ্ছে। শুধু গত দু’দিনেই কোনো কারণ দর্শানো ছাড়াই অন্তত ২০ জন সাংবাদিক ও কর্মকর্তাকে অন্যায়ভাবে অফিস থেকে বের করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন গণমাধ্যম ব্যক্তিরা।

তারা বলেন, সংবাদপত্র পরিচালনায় জনআকাঙ্ক্ষা ও সাংবাদিকদের অধিকারকে সম্মান জানানো অত্যন্ত জরুরি। জনকণ্ঠ কর্তৃপক্ষ যদি সাংবাদিকদের চাকরিচ্যুতির নোটিশ প্রত্যাহার না করে এবং বকেয়া বেতন-ভাতা পরিশোধ না করে, তাহলে যে কোনো উদ্ভূত পরিস্থিতির দায়-দায়িত্ব তাদেরকেই নিতে হবে।

এ বিষয়ে নেতারা আরও বলেন, পেশাগত অধিকার রক্ষায় সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধ রয়েছে এবং প্রয়োজনে কঠোর কর্মসূচি দিতে দ্বিধা করবে না।

প্রসঙ্গত, পত্রিকাটির একাধিক সাংবাদিক ও কর্মকর্তা অভিযোগ করেছেন যে, দীর্ঘদিন যাবৎ নিয়মিত বেতন না দিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে রাখা হয়েছে। কর্তৃপক্ষের এমন আচরণকে ‘শোষণমূলক’ ও ‘অবমাননাকর’ বলে আখ্যায়িত করেছেন ভুক্তভোগীরা।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা