জাতীয়

বিষাদ স্মৃতি নিয়ে ক্লাসে ফিরেছেন মাইলস্টোন শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক

একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে আগুনের হলকায় ছিন্নভিন্ন হয়েছিল ভবন, স্বপ্ন, আর জীবনের গতিপথ। সেই ভয়াল ঘটনার ১২ দিন পর রবিবার (৩ আগস্ট) সীমিত পরিসরে খুলেছে উত্তরার মাইলস্টোন কলেজ। তবে আজকের দিনে হচ্ছে না কোনো পাঠদান কার্যক্রম। নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা নিঃশব্দ শোকযাত্রার মতো শ্রেণিকক্ষে ফিরেছেন।

রবিবার (৩ আগস্ট) কলেজ ঘুরে দেখা গেছে, সকাল ১০টায় থেকে কলেজের মূল ফটক দিয়ে শিক্ষার্থীরা ভেতরে ঢুকছে। তবে নেই কোনো কোলাহল কিংবা হৈ-হুল্লোড়। সকাল সাড়ে ১০টা নাগাদ শুরু হয় মিলাদ মাহফিল, শোক ও স্মরণসভা। এতে অংশ নিয়েছেন কলেজের অধ্যক্ষ, শিক্ষক, অভিভাবক ও ছাত্রছাত্রীরা। এছাড়া শ্রেণিকক্ষগুলোতেও কিছু কিছু শিক্ষার্থীদের বসে থাকতে দেখা গেছে।

সামিরা ইসলাম নামের দশম শ্রেণির এক শিক্ষার্থী বলে, প্রতিদিন যেই ভবনের সামনে দিয়ে হেঁটে ক্লাসে যেতাম, আজ সেখানে শুধুই পোড়া গন্ধ আর শূন্যতা। আজকে কোনো ক্লাস হয়নি। আমরা শুধু পারস্পরিক কুশলাদি বিনিময়ের জন্য এসেছি।

রবিউল ইসলাম নামের একাদশ শ্রেণির এক শিক্ষার্থী বলেন, ক্যাম্পাসে পা রাখতেই চোখে পানি এসে গেলো। এই মাঠে একসঙ্গে কত হাসিখুশি সময় কেটেছে আমাদের। আজ সব স্তব্ধ। আমার সহপাঠীরা আর ফিরে আসবে না ভাবতেই বুকটা ভার হয়ে আসে।

অন্যদিকে কলেজের জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল জানান, শিক্ষার্থীরা যেন ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরতে পারে, এ জন্যই সীমিত পরিসরে ক্যাম্পাস খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা কলেজে এসে শিক্ষকদের সঙ্গে কুশলাদি বিনিময়ের সুযোগ পাবে, বন্ধুদের সঙ্গে সময় কাটাবে। মানসিক প্রশান্তি ফিরে পেতে এটি একটি গুরুত্বপূর্ণ ধাপ।

তিনি আরো জানান, কলেজে আজও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। পাশাপাশি কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর সহায়তায় একটি চিকিৎসা ক্যাম্প চালু আছে, যেখানে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য বিষয়ে পরামর্শ দেওয়া হচ্ছে। কলেজের শিক্ষকরা শিক্ষার্থীদের পাশে থেকে কাউন্সেলিং চালিয়ে যাচ্ছেন। কেউ চাইলে ব্যক্তিগতভাবে একান্ত আলাপের সুযোগও পাচ্ছেন। শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষক সমাজের পারস্পরিক সহানুভূতি ও মানবিকতা এই সংকটময় সময়ে কলেজের বড় শক্তি হয়ে উঠেছে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, গত ২১ জুলাই ঘটে যাওয়া ভয়াবহ বিমান দুর্ঘটনার পর মাইলস্টোন কলেজ কর্তৃপক্ষ তিন দফায় ছুটি ঘোষণা করে। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী কলেজটি ২ আগস্ট পর্যন্ত বন্ধ ছিল। এর মধ্যেই চালু ছিল প্রশাসনিক কার্যক্রম, আহতদের সহায়তায় গঠন করা হয় একটি কন্ট্রোল রুম।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নরসিংদী-৪ আসনে বিপুল ভোটে বিজয়ী সরদার সাখাওয়াত হোসেন বকুল

নরসিংদী-৪ সংসদীয় আসন (মনোহরদী-বেলাবো) থেকে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হ...

কুষ্টিয়ায় যাত্রীদের কাছে অতিরিক্ত বাস ভাড়া নেওয়ায় গ্রীন এক্সপ্রেসকে জরিমানা

কুষ্টিয়ায় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত বাস ভাড়া নেওয়ার অভিযোগে গ্রীন এক্সপ্রেস...

পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস আজ

আজ পহেলা ফাল্গুন, বাংলা ঋতুচক্রের বসন্তের প্রথম দিন। শীতের কুয়াশা সরিয়ে প্র...

অতিরিক্ত অর্থ আদায় ও চাঁদাবাজি করলে কঠোর ব্যবস্থা

কক্সবাজারে পর্যটকদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়, জোরপূর্বক ‘ছাড়া&rsqu...

ভালোবাসা দিবস ও ফাল্গুনেও পর্যটকশূন্য কুয়াকাটা

বিশ্ব ভালোবাসা দিবস ও পহেলা ফাল্গুন উপলক্ষে দেশের বিভিন্ন পর্যটনকেন্দ্রে সাধা...

চট্টগ্রামে পরাজিত জামায়াত প্রার্থীর সাথে সাক্ষাৎ বিএনপির প্রার্থীর

চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনে নবনির্বাচিত সংসদ সদস্য এরশাদ উল্লাহ সৌ...

কক্সবাজার-এ চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি ট্যুরিস্ট পুলিশের

নির্বাচন-পরবর্তী সময়ে দলের নাম ভাঙিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁ...

ভোটে হারলেও সংসদে যেতে পারেন নাসীরুদ্দীন পাটওয়ারী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সবচেয়ে আলোচিত প্রার্থীদের একজন ছিলেন ১১-দলীয় নির...

আইনের শাসন সবার জন্য সমান হতে হবে : জামায়াত আমির

জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘দেশের যেসব এলাকায় সহিংসতা, ভয়ভী...

আল্লাহ আমার অনেক ধৈর্য পরীক্ষা নিয়েছেন: মির্জা আব্বাস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে বিজয়ের পর ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্...

লাইফস্টাইল
বিনোদন
খেলা