ছবি: সংগৃহীত
সারাদেশ

চট্টগ্রামে রেললাইন থেকে দুই বস্তা ইটপাটকেল ও লাঠিসোঁটা উদ্ধার

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রাম সিইপিজেড এলাকার মাদ্রাজি শাহ সড়কের রেললাইন সংলগ্ন এলাকা থেকে দুই বস্তা ইটপাটকেল ও লাঠিসোঁটা উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে অভিযান চালিয়ে এসব সামগ্রী উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ও টহল জোরদারের অংশ হিসেবে রেললাইন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় রেললাইনের পাশে পরিত্যক্ত অবস্থায় দুটি বস্তা পাওয়া যায়। পরে বস্তা তল্লাশি করে বিপুল পরিমাণ ইটপাটকেল ও কয়েকটি লাঠিসোঁটা উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে এসব সামগ্রী সেখানে মজুদ করা হয়েছিল। তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি।

থানা পুলিশ জানায়, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। কারা এবং কী উদ্দেশ্যে এসব সামগ্রী সেখানে রেখেছিল তা খতিয়ে দেখা হচ্ছে। রেললাইন ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন রাজনৈতিক সমীকরণে ভোটের মাঠে তিন শক্তি

একসময় আওয়ামী লীগের অপ্রতিদ্বন্দ্বী ঘাঁটি হিসেবে পরিচিত পটুয়াখালী-৪ (কলাপাড়া&n...

মোবাইল ব্যাংকিং বন্ধে বিপাকে সাধারণ মানুষ: জরুরি সেবায় অচলাবস্থা

সারাদেশে হঠাৎ মোবাইল ব্যাংকিং সেবা বন্ধ হয়ে যাওয়ায় জরুরি সেবার আওতাধীন লক্ষাধ...

উৎসবের ভোট সহিংসতা মুক্ত হোক

সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বহুল কাঙ্খিত ত্রয়োদশ জাতীয...

ভোটের দিন সারাদেশে পাঁচ ধরনের যান চলাচলে নিষেধাজ্ঞা

গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ উপলক্ষে সারাদেশে কিছু যানবাহন...

কুষ্টিয়ায় চারটি আসনের ৫৯৯টি কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম

নির্বাচন উপলক্ষে কুষ্টিয়ার চারটি আসনের ৫৯৯টি ভোটকেন্দ্রে আজ সকাল থেকে কেন্দ্র...

মাটিতে লুটিয়ে পড়ে প্রিসাইডিং কর্মকর্তা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তাদ...

ডিজিএফআই পরিচয়ে বিএনপি'র প্রার্থী থেকে টাকা দাবি, আটক ১

চট্টগ্রামের হাটহাজারীতে ডিজিএফআই পরিচয়ে বিএনপি মনোনীত এক প্রার্থীর কাছে অর্থ...

চট্টগ্রামে রেললাইন থেকে দুই বস্তা ইটপাটকেল ও লাঠিসোঁটা উদ্ধার

চট্টগ্রাম সিইপিজেড এলাকার মাদ্রাজি শাহ সড়কের রেললাইন সংলগ্ন এলাকা থেকে দুই বস...

৩৬ বছর পর বাংলাদেশের রাজনীতিতে নতুন অধ্যায়: ঐতিহাসিক নির্বাচনে আসছে পুরুষ প্রধানমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মোড় ঘ...

চকবাজারে অস্ত্রসহ রোহিঙ্গা আটক

চট্টগ্রাম নগরীতেঅস্ত্রসহ এক রোহিঙ্গাকে গ্রেফতার পুলিশ ও সেনাবাহিনী।

লাইফস্টাইল
বিনোদন
খেলা