বিনোদন

গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের মনোনয়ন তালিকা প্রকাশ

আমার বাঙলা ডেস্ক

আগামী বছর অর্থাৎ ২০২৫ সালে অনুষ্ঠিত হবে ‘গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস’র ৮২তম আসর। কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ৫ জানুয়ারি (বাংলাদেশ সময় ৬ জানুয়ারি সকাল ৭টা) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বেভারলি হিলসের দ্য বেভারলি হিলটন হোটেলে জমকালো আয়োজনে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস প্রদান করা হবে।

৯ ডিসেম্বর এ আসরের মনোনয়ন তালিকা ঘোষণা করেছে হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশন (এইচএফপিএ)। ২৭টি বিভাগে মনোনীতদের নাম ঘোষণা করেন ভারতীয় বাঙালি বংশোদ্ভূত আমেরিকান অভিনেত্রী মিন্ডি ক্যালিং ও আমেরিকান কৃষ্ণাঙ্গ অভিনেতা মরিস চেস্টনাট।

২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত আমেরিকান ও বিভিন্ন দেশের সিনেমা ও টেলিভিশন অঙ্গনের সেরা কাজগুলোকে পুরস্কৃত করা হবে এবারের আসরে। এবার সর্বাধিক ১০টি শাখায় মনোনীত হয়েছে ফ্রান্সের জ্যাক অডিয়ার পরিচালিত সংগীতনির্ভর থ্রিলার ‘এমিলিয়া পেরেস’। দ্বিতীয় সর্বোচ্চ সাতটি মনোনয়ন পেয়েছে যুক্তরাষ্ট্রের ব্র্যাডি কোর্বেট পরিচালিত ‘দ্য ব্রুটালিস্ট’।

ছয়টি বিভাগে মনোনীত হয়েছে এডওয়ার্ড বার্গার পরিচালিত ‘কনক্লেভ’। পাঁচটি করে মনোনয়ন পেয়েছে যুক্তরাষ্ট্রের শন বেকার পরিচালিত ‘আনোরা’ ও ফ্রান্সের কোরালি ফারজাঁ পরিচালিত ‘দ্য সাবস্ট্যান্স’। এছাড়া ৪টি করে মনোনয়ন পেয়েছে ‘উইকেড’, ‘অ্যা রিয়েল পেইন’, ‘চ্যালেঞ্জার্স’ ও ‘দ্য ওয়াইল্ড রোবট’। গোল্ডেন গ্লোবসে গতবার থেকে প্রতিটি বিভাগে পাঁচটির পরিবর্তে মনোনীতদের সংখ্যা বাড়িয়ে ছয়টি করা হয়েছে।

এছাড়া গত আসরে চালু হওয়া নতুন দুই বিভাগ ‘সিনেম্যাটিক অ্যান্ড বক্স অফিস অ্যাচিভমেন্ট’ ও ‘সেরা স্ট্যান্ড-আপ কমেডিয়ান’ এবারও রাখা হয়েছে। ১৯৪৪ সাল থেকে আমেরিকাসহ বিভিন্ন দেশের সিনেমা ও টেলিভিশন অঙ্গনের সেরা কাজগুলোকে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস দেওয়া হচ্ছে।

অনুষ্ঠানটির বর্তমান স্বত্বাধিকারী ও প্রযোজক ডিক ক্লার্ক প্রোডাকশন্স। এবারের আসর সঞ্চালনা করবেন আমেরিকান কমেডিয়ান ও অভিনেত্রী নিকি গ্লেজার।

আমার বাঙলা/এনবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভারতীয় ভিসা নিয়ে যে বার্তা দিলেন হাইক‌মিশনার

বাংলাদেশিদের জন্য বন্ধ রাখা ভারতীয় পর্যটন (ট্যুরিস্ট) ভিসা চালুর চেষ্টা অব্যা...

জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করতে পারবে ৩৫ হাজার মানুষ: ডিএসসিসি

জাতীয় ঈদগাহ মাঠে ঈদের জামাতের প্রস্তুতি প্রায় সম্পন্ন। এবার ৩৫ হাজার মানুষ এক...

যেসব দেশ সহায়তা করছে না, তাদের দেখে নেব: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশের প্রতি কড়া হুঁশিয়ারি...

খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বিএনপির ইশতেহারে ঘোষিত অঙ্গীকার &lsqu...

শাহজালাল বিমানবন্দর থেকে আরও ২৮ ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরও ২৮টি...

শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বার বার ফিরে আসবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

যারা বলেন আমরা কেনো মাঠে ঘাটে গিয়ে খাল খনন কেন করতেছি? তাদের বলতে চাই- আমাদে...

ফারাক্কা বাঁধ দেওয়ায় খাল ও নদীগুলো আজ অস্তিত্ব সংকটে: প্রতিমন্ত্রী

ৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ফারাক্কায় বাঁ...

শবে কদরে যেসব রহমত নাজিল হয়

শবে কদর পবিত্র রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মহিমান্বিত রাত। এই রাতের মর্...

লটারি বাতিল, স্কুলে ভর্তি পরীক্ষার ভিত্তিতে: শিক্ষামন্ত্রী

স্কুলে ভর্তির ক্ষেত্রে লটারি চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা...

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে: অর্থমন্ত্রী

সারাদেশে খাল খনন কর্মসূচি বাস্তবায়নের জন্য বড় অঙ্কের বাজেট বরাদ্দ রাখা হয়েছে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা