বিনোদন

গাড়ি দুর্ঘটনার কবলে ঐশ্বরিয়া

বিনোদন ডেস্ক

বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রায় বচ্চনের গাড়ি দুর্ঘটনার কবলে। বুধবার (২৬ মার্চ) মুম্বাইয়ে ব্যস্ততম রাস্তায় অভিনেত্রীর গাড়িতে পেছন থেকে ধাক্কা দেয় একটি বাস। পরিচিত নম্বর প্লেট দেখে পাপারাজ্জিরা চিনতে পারেন ওটি সাবেক বিশ্বসুন্দরীর গাড়ি।

‎এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানা না গেলেও এক ভিডিওতে দেখা গেছে, একটি লাল বাস অভিনেত্রীর গাড়ির পেছনে ধাক্কা মারে। বাসের ধাক্কায় সামান্য ক্ষতিগ্রস্ত ঐশ্বরিয়ার বিলাসবহুল গাড়ি। গত বছর দীপাবলির সময় এই গাড়িটি কেনেন অভিনেত্রী। নম্বর প্লেট ‘৫০৫০’ দেখে পাপাারৎজিরা চিনতে পারেন গাড়িটি।

‎ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে সম্পূর্ণ সুস্থ রয়েছেন তিনি। কোনোরকম আঘাত পেয়েছেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।

‎এদিকে বলিউডের সুপারস্টার নায়িকার গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছে, খবর ছড়াতেই ওই রাস্তায় যানজটের সৃষ্টি হয়। পুলিশ এবং অভিনেত্রীর দেহরক্ষীরা দ্রুত যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করেন। এর পর ঐশ্বরিয়ার গাড়ি সেখান থেকে বেরিয়ে যায়।

এদিকে বাস চালকের বিরুদ্ধে কোনওরকম আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা তা জানা যায়নি। দূর্ঘটনার পর বচ্চন পরিবার কিংবা অভিনেত্রীও কোনো মন্তব্য করেননি।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা