সংগৃহিত
আন্তর্জাতিক

গর্ভপাতের স্বীকৃতি দিচ্ছে ফ্রান্স!

আন্তর্জাতিক ডেস্ক: গর্ভপাতকে সাংবিধানিক অধিকার করার দাবিতে বিক্ষোভ। গত ফেব্রুয়ারিতে ফ্রান্সের সিনেটের বাহিরে

গর্ভধারণ ও গর্ভপাত নারী অধিকার হিসেবে দেশে দেশে স্বীকৃত। কিন্তু এখন পর্যন্ত বিশ্বের কোনও দেশে এটার সাংবিধানিক স্বীকৃতি মিলেনি।

ফ্রান্স বিশ্বের প্রথম দেশ হিসেবে এ স্বীকৃতি দিতে যাচ্ছে। সব কিছু ঠিক থাকলে স্থানীয় সময় সোমবার (৪ মার্চ) এ ঘোষণা আসবে। খবর বিবিবির

ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাঁখো ভার্সাই প্রসাদে সোমবার পার্লামেন্টের উচ্চ ও নিম্নকক্ষের অধিবেশন ডেকেছেন। এতে গর্ভপাতকে নারীর সাংবিধানিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য ভোটাভুটি হবে। সংস্কার করা হবে সংবিধান।

ফ্রান্সের সংবিধানের কোনো সংস্কার বা পরিবর্তনের জন্য উভয় কক্ষের আইনপ্রণেতাদের অন্তত তিন-পঞ্চমাংশ ভোট প্রয়োজন হয়। মাঁখোর উত্থাপিত প্রস্তাবটা গৃহীত হলে দেশটির বর্তমান সংবিধান ২৫ বারের মতো সংস্কার করা হবে। ১৯৫৮ সালে গৃহীত বর্তমান সংবিধান ২০০৮ সালের পর আর কখনো সংস্কার করা হয়নি।

সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, ফ্রান্সের প্রায় ৮৫ শতাংশ জনগণ এই সংশোধনীকে সমর্থন করে। পার্লামেন্টের ডানপন্থীরা অবশ্য এর বিরোধিতা করেছেন। কিন্তু তা কাজে হবে না। কারণ মাখোঁর পার্টি উভয় কক্ষে সংখ্যাগরিষ্ঠ।

ফ্রান্সের আইনের সাংবিধানিকতা সম্পর্কে সিদ্ধান্ত নেয় ফ্রান্সের সাংবিধানিক কাউন্সিল। কাউন্সিলটি ২০০১ সালের একটি রায়ে ১৭৮৯ সালের মানুষের অধিকারের ঘোষণাপত্রের স্বাধীনতার ধারণার ওপর ভিত্তি করে গর্ভপাতেরও অনুমোদন দিয়েছে। তাছাড়া এমনিতেই গর্ভপাতকে সাংবিধানিক অধিকার বলে মনে করেন আইন বিশেষজ্ঞদের একটা অংশ।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ জন অগ্নিদগ্ধ

নারায়নগঞ্জ বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন সহ ৫ জন অগ্নিদগ...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অর্জন নিয়ে প্রশ্ন,

জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী শাসন ও তার প্রভাব নির্মূল করা। তব...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা