সংগৃহিত
আন্তর্জাতিক

ইরানে ‘ইসরায়েলি গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে কাজ করা এক গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। রোববার (৩ মার্চ) এ তথ্য জানায় দেশটির সংবাদমাধ্যম।

ইরানের রাষ্ট্রয়ত্ত টিভি চ্যানেল জানিয়েছে, ওই গুপ্তচর গত বছর ইস্ফাহানে “প্রতিরক্ষা মন্ত্রণালয় কমপ্লেক্সের একটি ওয়ার্কশপে বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা করেছিলেন।”

অভিযুক্ত ব্যক্তিকে একটি পাশ্ববর্তী দেশ থেকে ধরে আনা হয়েছে বলেও জানিয়েছে ইরান। তবে তিনি কোন দেশে পালিয়ে গিয়েছিলেন এবং তাকে কিভাবে ধরে নিয়ে আসা হয়েছিল সে বিষয়টি নিশ্চিত নয়।

২০২৩ সালের ২৮ জানুয়ারি ইস্ফাহানে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি অবকাঠামোতে হামলার ঘটনা ঘটেছিল। তবে ওই হামলা ঠেকিয়ে দেওয়ার দাবি করেছিল ইরান এবং এরজন্য ইহুদিবাদী ইসরায়েলকে দায়ী করেছিল তারা। যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বরাতে ওই সময় পশ্চিমা গণমাধ্যমগুলো জানিয়েছিল, ওই ড্রোন হামলার সঙ্গে জড়িত ছিল ইসরায়েল।

তবে এই ইসরায়েলি গুপ্তচরের মৃত্যুদণ্ড কবে কার্যকর করা হয়েছে এবং তার পরিচয় কি এ ব্যাপারে বিস্তারিত কোনো কিছু জানানো হয়নি।

ইরানের প্রতিরক্ষা বিভাগের কর্মকর্তারা ২০২৩ সালের ফেব্রুয়ারিতে জানিয়েছিলেন, এই হামলা পরিকল্পনার প্রধান ক্রীড়ানককে গ্রেপ্তার করা হয়েছে।

তবে হামলায় কেউ হতাহত হননি এবং ক্ষয়ক্ষতি খুব সামান্য হয়েছিল বলেও দাবি করেছিল ইরান।

দখলদার ইসরায়েলের সঙ্গে ইরানের বেশ পুরোনো শত্রুতা রয়েছে। এমনকি ইসলামি বিপ্লবের পর দেশটিতে যারা ক্ষমতায় এসেছিলেন তারা ইসরায়েলকে দেশ হিসেবেও আর স্বীকৃতি দেন না। ইসরায়েলকে ইসরায়েল হিসেবে অভিহিত করার বদলে ‘ইহুদিবাদী’ হিসেবে অভিহিত করেন তারা।

অপরদিকে ইসরায়েল ইরানকে নিজেদের অস্তিত্বের জন্য হুমকি মনে করে। আর এ কারণে প্রায়ই ইরানের বিভিন্ন অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানোর চেষ্টা করে তারা। সূত্র: এএফপি

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

রায়েরবাজারে অবৈধ অটোরিকশা গ্যারেজে অভিযান, মালিক গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুর থানাধীন রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় অবৈধ অটোরি...

ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ৫৮ বিমান অভিযান

ইরানের মদতপুষ্ট হুথি বিদ্রোহীদের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে শনিবার রাত থেকে র...

গাইবান্ধায় ৩৮৫১ কিমি কাঁচা সড়ক, বর্ষায় কাদা-খরায় ধুলা

গাইবান্ধায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতাধীন ৩ হাজার ৮৫১ কিল...

ময়মনসিংহে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে।...

এক শিক্ষার্থীর জন্য প্রতিদিন ৫ কিলোমিটার হাঁটেন শিক্ষক

প্রতিদিন সময়মতো বিদ্যালয়ে পৌঁছাতে অনেক শিক্ষকই বাড়ি থেকে বের হন ভোরে। কেউ যান...

লাইফস্টাইল
বিনোদন
খেলা