ছবি: প্রতিনিধি
সারাদেশ

গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পেকুয়ায় ৭টি বসতঘর পুড়ে ছাই

পেকুয়া-চকরিয়া প্রতিনিধি


গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পেকুয়া উপজেলার একটি ঘনবসতিপূর্ণ এলাকায় ৭টি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। একই ঘটনায় আরও ৩টি ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে অন্তত ১০টি পরিবার সর্বস্বান্ত হয়ে পড়েছে।
রোববার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার পেকুয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সরকারি ঘোনা (সাবেক গুল্দী) এলাকায় এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, গভীর রাতে হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে তারা ঘর থেকে বের হয়ে আসেন। মুহূর্তের মধ্যে আগুন এক ঘর থেকে আরেক ঘরে ছড়িয়ে পড়ে। এলাকাবাসী প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও তা সম্ভব হয়নি।
খবর পেয়ে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স–এর পেকুয়া স্টেশনের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় আশপাশের প্রায় ৪০ থেকে ৫০টি ঘর অগ্নিকাণ্ডের কবল থেকে রক্ষা পায় বলে জানান স্থানীয়রা।
আগুনে মনজুর আলম, বুলু আহমদ, নাছির উদ্দিন, জাহাঙ্গীর আলম, আলমগীর, জসিম উদ্দিন লালু, নুরবানু, সাইফুল ইসলাম, আমির হোসেন ও নুরুল নাহারের পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের নগদ অর্থ, আসবাবপত্র ও গৃহস্থালির মালামাল পুড়ে যায়।
স্থানীয় ইউপি সদস্য দিদারুল ইসলাম বলেন, আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে ২০ থেকে ২৫ লাখ টাকার ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। তবে আগুনের সূত্রপাতের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন সামাজিক সংগঠন ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে। নগদ সহায়তা ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নরসিংদী-৪ আসনে বিপুল ভোটে বিজয়ী সরদার সাখাওয়াত হোসেন বকুল

নরসিংদী-৪ সংসদীয় আসন (মনোহরদী-বেলাবো) থেকে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হ...

কুষ্টিয়ায় যাত্রীদের কাছে অতিরিক্ত বাস ভাড়া নেওয়ায় গ্রীন এক্সপ্রেসকে জরিমানা

কুষ্টিয়ায় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত বাস ভাড়া নেওয়ার অভিযোগে গ্রীন এক্সপ্রেস...

পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস আজ

আজ পহেলা ফাল্গুন, বাংলা ঋতুচক্রের বসন্তের প্রথম দিন। শীতের কুয়াশা সরিয়ে প্র...

অতিরিক্ত অর্থ আদায় ও চাঁদাবাজি করলে কঠোর ব্যবস্থা

কক্সবাজারে পর্যটকদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়, জোরপূর্বক ‘ছাড়া&rsqu...

ভালোবাসা দিবস ও ফাল্গুনেও পর্যটকশূন্য কুয়াকাটা

বিশ্ব ভালোবাসা দিবস ও পহেলা ফাল্গুন উপলক্ষে দেশের বিভিন্ন পর্যটনকেন্দ্রে সাধা...

গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পেকুয়ায় ৭টি বসতঘর পুড়ে ছাই

গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পেকুয়া উপজেলার একটি ঘনবসতিপূর্ণ এলাকায় ৭ট...

ইরানে যুক্তরাষ্ট্রের হামলা অত্যাসন্ন !

ইরানের ওপর কয়েক সপ্তাহ ধরে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে মার্কিন সামরিক বাহি...

তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে জামায়াতের অভিনন্দন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিস...

চট্টগ্রামে হামলার মুখে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ যুবক

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার হালদা নদীর বেড়িবাঁধ এলাকায় ওরশে যাওয়ার পথে হাম...

গণরায়ের দায়ভার: ত্রয়োদশ নির্বাচনের পর শাসন, নৈতিকতা ও প্রত্যাশার হিসাব

ডা.মু.মাহতাব হোসাইন মাজেদ: দীর্ঘ রাজনৈতিক অচলাবস্থা, অনিশ্চয়তা ও স্থবিরতার পর...

লাইফস্টাইল
বিনোদন
খেলা