ছবি: সংগৃহীত
রাজনীতি
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল

কে রাজনীতি করবে আর কে করবে না নির্ধারণ করবে জনগণ

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘কে রাজনীতি করবে আর কে করবে না সেটা জনগণ নির্ধারণ করবে। তবে, রাজনৈতিক দল হিসেবে বিএনপি কাউকে বাধা দিতে পারে না।’ এ সময় আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ বিএনপি দিচ্ছে বলেও জানান তিনি।

বুধবার (২০ নভেম্বর) ফেনীর ফুলগাজীতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাড়ির আঙ্গিনায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী ও জনসাধারণের মাঝে শিক্ষা উপকরন ও ঢেউটিন বিতরন কর্মসূচীতে দেয়া এক বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, বিগত সরকার যে পরিমাণ হত্যা করেছে, লুট করেছে তার দায়ে শেখ হাসিনাসহ সকলকে দেশে এনে বিচারের আওতায় আনতে হবে, শাস্তি দিতে হবে। একইসাথে জুলাই অভ্যুত্থানের মাধ্যমে তৈরি হওয়া ঐক্য যেন কোনোভাবে বিনষ্ট না হয় সে ব্যাপারে সবাইকে সজাগ থাকার আহ্বানও জানান তিনি। আশা করেন, জঞ্জাল সাফ করে দ্রুত নির্বাচন দেবে অন্তবর্তী সরকার।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর মিথ্যা মামলায় খালেদা জিয়াকে জেলে পাঠায়। ছোট স্যাতস্যাতে কক্ষে তাকে থাকতে হতো। জেলে থাকার কারণেই গুরুতর অসুস্থ হয়েছেন তিনি।

.

আমার বাঙলা/এসএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জ হাওরে ক্ষতি, কৃষকদের সহায়তা দাবি

বাংলাদেশের খাদ্য উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষকদ...

প্রধানমন্ত্রীর এক সিদ্ধান্তে রক্ষা পেল ৩ হাজারের বেশি গাছ

প্রকৃতি ও পরিবেশ রক্ষায় গাছ না কেটে সড়ক নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্...

সারাদেশে ভারী বর্ষণের সতর্কবার্তা

রাজধানীসহ দেশের আট বিভাগেই বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত ভারী বর্ষণের সতর্কবা...

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায় দেশে ভোজ্যতেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়ে...

রাঙ্গাবালীতে বজ্রপাতে তরুণ সৌরভের মৃত্যু

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বজ্রপাতে সৌরভ মজুমদার (২২) নামে এক তরুণের মৃত্য...

আমরা ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চাই না: তারেক রহমান

বর্তমান সরকার ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় না এবং ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যব...

স্কুলছাত্রী অদিতা হত্যার ঘটনায় গৃহশিক্ষককে মৃত্যুদণ্ডের আদেশ

বহুল আলোচিত নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী তাসনি...

সারাদেশে ভারী বর্ষণের সতর্কবার্তা

রাজধানীসহ দেশের আট বিভাগেই বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত ভারী বর্ষণের সতর্কবা...

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায় দেশে ভোজ্যতেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়ে...

রাঙ্গাবালীতে বজ্রপাতে তরুণ সৌরভের মৃত্যু

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বজ্রপাতে সৌরভ মজুমদার (২২) নামে এক তরুণের মৃত্য...

লাইফস্টাইল
বিনোদন
খেলা