ছবি: সংগৃহীত
সারাদেশ

কুষ্টিয়ায় ট্রলির ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় বেপরোয়া গতির একটি ট্রলির ধাক্কায় অজ্ঞাত পরিচয়ের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সোমবার (২২ ডিসেম্বর) সকাল ৬টার দিকে কুষ্টিয়া–হরিপুর সংযোগ সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় এখনো নিহত ব্যক্তির নাম ও পরিচয় জানা যায়নি। নিহতের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার সকালে একটি মোটরসাইকেল নিয়ে ওই আরোহী কুষ্টিয়া শহরের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি ট্রলি মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের পরিচয় শনাক্তের জন্য পুলিশ কাজ করছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় যাত্রীবাহী বাস উল্টে নদীতে

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরি থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ৫০ জনের অধিক যাত্রীসহ একটি...

হরমুজে যুক্তরাষ্ট্রের জন্য যে মৃত্যুফাঁদ পেতেছে ইরান

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘জ্বালানি পরিস্থিতি’ নিয়ে বিশেষ বৈঠক

দেশের বর্তমান জ্বালানি পরিস্থিতি পর্যালোচনা ও সংকট মোকাবিলায় ভবিষ্যৎ কর্মপন্থ...

স্বাধীনতা দিবসের স্মারক ডাকটিকেট উন্মোচিত

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে স্মারক ডাক টিকিট উন্মোচন করেছেন প্রধ...

তেল মজুদ করে কৃত্রিম সংকট তৈরি না করার আহ্বান তথ্যমন্ত্রীর

অতিরিক্ত তেল সংগ্রহ বা মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি করা থেকে বিরত থাকার আহ্বা...

বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে আজ (২৬ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে জা...

জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্বাধীনতার ঘোষক শহীদ...

স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি প্রধান বিচারপতির শ্রদ্ধা

মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহী...

লে. জে. (অব.) মাসুদ আবার আলোচনায়

প্রায় দুই দশক আগে এক-এগারোর সময় আলোচিত সেনা কর্মকর্তা লে. জেনারেল (অব.) মাসুদ...

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হচ্ছে

আজ ২৬ মার্চ। ৫৬তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বাঙালি জাতির ইতিহাসের সর্বশ্রে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা