ছবি: সংগৃহীত
জাতীয়

কারাগার থেকে হাসপাতালে সাবেক প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক

কেরানীগঞ্জে ঢাকার কেন্দ্রীয় কারাগারে অসুস্থবোধ করায় সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (২৫ আগস্ট) কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া ও উন্নয়ন) মো. জান্নাত-উল ফরহাদ এ তথ্য দেন।

কারাগার সূত্র বলছে, স্বাভাবিক সময়ের মতো কারাগার থেকে হাসপাতালে শারীরিক অবস্থার চেকাপ করতে গিয়ে তাকে ভর্তি করা হয়েছে।

সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক হার্ট অ্যাটাক করেননি জানিয়ে তিনি বলেন, সাবেক প্রধান বিচারপতি কয়েক দিন ধরে ঠান্ডায় ভুগছিলেন।

তাই শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয়েছিল।

গত ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে আটক করে। পরে নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ জন অগ্নিদগ্ধ

নারায়নগঞ্জ বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন সহ ৫ জন অগ্নিদগ...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অর্জন নিয়ে প্রশ্ন,

জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী শাসন ও তার প্রভাব নির্মূল করা। তব...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা