সংগৃহীত
বিনোদন

কনটেম্পোরারি থিয়েটার আর্টসের ‘অন্তসঙ্গ’ নাটকের প্রদর্শনী

বিনোদন ডেস্ক: ঢাকার থিয়েটার পাড়ায় আত্মপ্রকাশ করলো নতুন নাট্যদল ‘কনটেম্পোরারি থিয়েটার আর্টস’। দলের প্রথম প্রযোজনা ‘অন্তসঙ্গ’।

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর নাটক সরণীর বেইলি রোডের মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে নাটকটির উদ্বোধনী এবং দ্বিতীয় প্রদর্শনী হয়।

শনিবার সন্ধ্যায়ও একই মিলনায়তনে নাটকটির তৃতীয় এবং চতুর্থ প্রদর্শনী হবে। দুই দিন বিকেল ৫টা এবং সন্ধ্যা ৭টায় নাটকের প্রদর্শনী হবে।

‘অন্তসঙ্গ’ নাটকটি রচনা এবং নির্দেশনা দিয়েছেন মাহবুব আলম। নাটকের বিভিন্ন অভিনয় করবেন জয়িতা মহলানবীশ, নুসরাত নিশু, মাহবুব আলম, হাফিজুর রহমান শান্ত, অরূপ ব্যানার্জীসহ আরও অনেকে। আলোক নির্দেশনায় আছেন অম্লান বিশ্বাস। আবহ, সুর ও সঙ্গীত পরিকল্পনা করেছেন পাটু ইসমাইল। কোরিওগ্রাফি করেছেন সৈয়দা শামছি আরা সায়েকা। আর পোশাক পরিকল্পনায় আছেন কপোতাক্ষী নূপুরমা সিঞ্চি।

নাট্যকার ও নির্দেশক মাহবুব আলম বলেন, ছকে বাঁধা কোনো নিয়মের মধ্যে থেকে নির্মাণের পথকে অবরুদ্ধ করার বিপক্ষ মানসিকতায় শুধু পান্ডলিপির মূল বক্তব্যকে দর্শকের সামনে সহজ সরলভাবে উপস্থাপন এই নাট্য নির্মাণের প্রধানতম উদ্দেশ্য। ‘অন্তসঙ্গ’ নাটককে একটি সুতোয় গাঁথতে গিয়ে সেই পথেই হেঁটেছি।

কনটেম্পোরারি থিয়েটার আর্টস’ থিয়েটার প্রসঙ্গে মাহবুব আলম বলেন, বাংলা ও বাঙালি মানসে ঋদ্ধ আগামী গড়ার প্রত্যয় আমাদের মন ও মননে। আমরা বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের স্বপক্ষে সাংস্কৃতিক বিপ্লব ও চর্চায় দৃঢ় সংকল্পবদ্ধ। বাঙালির নিজস্ব সংস্কৃতিকে ধারণ করে বিশ্ব সংস্কৃতিকে আলিঙ্গন করাই আমাদের মূল লক্ষ্য।

সময়ের পরিক্রমায় আমরা নাট্যের যে কোনো গবেষণালব্ধ কাজে নিজেদের এগিয়ে রাখতে চাই। বাংলায় বসে বিশ্ব মানবের মননশীলতায় সুস্থ আবহ তৈরির দায়বদ্ধতা থেকে নিয়মিত নাট্যচর্চার লক্ষ্যে গঠিত ‘কনটেম্পোরারি থিয়েটার আর্টস’।

কনটেম্পোরারি থিয়েটার আর্টস স্বপ্ন দেখে অসাম্প্রদায়িক এবং মানবিক বিশ্বের। দলের বিভিন্ন প্রযোজনার বিষয়বস্তু প্রাণ প্রকৃতির সকল মানবিক বিষয়।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

সৌদি তেল পাইপলাইনে হামলায় ইরান জড়িত থাকতে পারে: ট্রাম্প

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইনে সাম্প্রতিক ড্...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা