সংগৃহিত
বিনোদন

ওজন কমিয়ে চমকে দিলেন শাবনূর

বিনোদন ডেস্ক: দীর্ঘদিন পর সিনেমায় ফিরছেন জনপ্রিয় অভিনেত্রী শাবনূর। ইতোমধ্যে তিনি ‘রঙ্গনা’ ছবির প্রথম লটের শুটিং সম্পন্ন করেছেন। দ্বিতীয় লটের শুটিংয়ের আগেই নিজের মাঝে আমূল পরিবর্তন এনেছেন এই নায়িকা।

শাবনূর রোববার নিজের ফেসবুক অ্যাকাউন্টে দুইটি ছবি শেয়ার করেছেন। দেখেই বোঝা যাচ্ছে, ওজন কমানোর মাধ্যমে শরীরের মেদ ঝেড়ে ফেলেছেন অভিনেত্রী। সেটাও সিনেমার চরিত্রের প্রয়োজনে! নায়িকার এমন পরিবর্তন দর্শকরাও বেশ ভালোভাবে নিয়েছেন।

তারা কমেন্ট বক্সে বাহবা দিচ্ছেন শাবনূরকে। পছন্দের নায়িকার কাছ থেকে ভক্তরাও দারুণ কিছু প্রত্যাশা করছেন। তাদের আশা, পর্দায় আবারও পুরোনো শাবনূরের দেখা মিলবে। অভিনেত্রীর সেই দুইটি ছবি শেয়ার করে ‘রঙ্গনা’ ছবির পরিচালক আরাফাত লিখেছেন, গল্পের প্রয়োজনে, দ্বিতীয় লটের শুটিংয়ের প্রস্তুতি চলছে পুরো দমে।

গত মাসে ছবির শুটিং শেষ করে সিডনিতে গেছেন শাবনূর। শিগগিরই দেশে ফিরবেন তিনি। ঢাকায় ফিরলেই সিনেমার বাকি অংশের কাজ শেষ করবেন। শেষবার চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে বাংলাদেশে দেখা গিয়েছিল শাবনূরকে। সেদিন এফডিসিতে হাজির হয়ে চলচ্চিত্রবন্ধু-সহকর্মীদের সঙ্গে উচ্ছ্বসিত দেখা গেছে নায়িকাকে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

পদত্যাগের চিন্তা করিনি, নির্বাচন করবো: তামিম ইকবাল

গত ৭ এপ্রিল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিব...

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর ঋণ পুনঃতফসিলে এক্সপার্ট: নাহিদ ইসলাম

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান ঋণ পুনঃতফসিলে এক্সপার্ট বলে অভি...

বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ১১ সদস্যের অ্যাডহক কমিটির বৈধতা প্রশ্নবিদ্ধ...

বিএসইসি ও বীমা নিয়ন্ত্রক সংস্থা প্রধানের বয়সসীমা থাকছে না, সংসদে বিল পাস

পুঁজি বাজারের দুই নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশ...

মৌলভীবাজারে জেলা কারাগার পরিদর্শন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন ও কারা পরিদর্শক ব...

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে চা...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা