ফাইল ফটো
বিনোদন

শাকিবের পা ছুঁয়ে ‘নূর’ বার্তা দিলেন শুভ

বিনোদন ডেস্ক: ঈদের সবচেয়ে আলোচিত ছবি ‘তুফান’র প্রিমিয়ার শো ছিলো ২৪ জুন সন্ধ্যায় মিরপুর স্টার সিনেপ্লেক্সে। স্বাভাবিক নিয়মেই উপস্থিত অতিথি ও সাংবাদিকদের কেন্দ্রীয় নজরে ছিলেন শাকিব খান।

তবে মুহূর্তেই সব নজর যেন কেড়ে নিলেন শহরের আরেক নায়ক ‘মুজিব’খ্যাত আরিফিন শুভ। পুরো আয়োজন এবং পরবর্তী সময়জুড়ে আলোচনার কেন্দ্রে চলে এলেন এই নায়ক। কারণ, এদিন তিনি অনুষ্ঠানস্থলে ঢুকেই সবার সামনে শাকিব খানের পা ছুঁয়ে সালাম করে বসলেন! শুভর এমন বিনয় বা সম্মানবোধের নজিরে অনেকটাই অপ্রস্তুত হতে দেখা গেছে বিনয়ের অবতার শাকিব খানকে।

মুহূর্তেই পা থেকে শুভকে টেনে তুললেন শাকিব। জড়িয়ে ধরলেন বুকে। এ সময় শাকিব খানের পাশে ছিলেন জ্যেষ্ঠ অভিনেতা আজিজুল হাকিম। চারপাশে তখন ক্যামেরার অভাব ছিলো না। শাকিবের পা ছোঁয়ার ছবি ও ফুটেজ যেন মুহূর্তেই রাষ্ট্র হলো।

যা নিয়ে ডি-টাউনে এখনও চলছে পজিটিভ ও নেগেটিভ চর্চা। অনুষ্ঠানে শুভ হাজির হন তার মুক্তিপ্রতীক্ষিত ছবি ‘নূর’-এর টিশার্ট গায়ে জড়িয়ে। পা ছুঁয়ে সালাম আর বুকে জড়ানো উষ্ণতা নিয়ে শাকিব-শুভ দুজনেই সামনের সারিতে বসে পুরো ছবিটি উপভোগ করেন। ‘তুফান’ শো শেষে আরিফিন শুভ জানিয়েছেন, এবারই প্রথম শাকিব ও তিনি একসঙ্গে সিনেমা দেখেছেন।

‘তুফান’ দেখে আরিফিন শুভ উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘দেশের সুপারস্টারকে ঠিকঠাক ব্যবহার করছেন নির্মাতা রায়হান রাফী। এমন শাকিব ভাইকে আগে দেখা যায়নি। আমরা এমন শাকিব ভাইকেই নিয়মিত পর্দায় চেয়েছি, এবার সেটি রাফী করে দেখালেন। তার মেকিং নিয়ে আলাদা করে বলার কিছুই নেই; দারুণ। শাকিব ভাই ইন্ডাস্ট্রির বড় ভাই, তার এমন পারফরমেন্স আমাদের অনুপ্রেরণা ও সাহস জোগাবে।’

শুভ বলতে ভোলেননি চঞ্চল চৌধুরী আর নাবিলার কথা-ও, ‘চঞ্চল দাদা যতক্ষণ স্ক্রিনে ছিলেন বরাবরের মতই মুগ্ধ করেছেন; নাবিলার কামব্যাকও স্মরণীয় হয়ে থাকলো। গানগুলোও বেশ হয়েছে।’ লম্বা সময় মুক্তির মিছিলে আটকে থাকা ‘নূর’ সিনেমার টিশার্ট গায়ে দেখে শুভর কাছে এর রহস্য জানতে চাওয়া হয়। নায়ক জানিয়েছেন, দ্রুতই মুক্তি পাচ্ছে ‘নূর’।

এ সময় শুভর পাশে উপস্থিত ছিলেন সিনেমাটির নায়িকা ঐশীও। ‘নূর’ সিনেমাটিও নির্মাণ করেছেন রায়হান রাফী। গুঞ্জন রয়েছে, রাফী-শুভর যৌথ অনাগ্রহেই ‘নূর’ ছবিটি বাক্সবন্দি হয়ে আছে দীর্ঘ দিন। ‘তুফান’ আসরের মাধ্যমে সেই বাক্স এবার খোলার আভাস মিললো বটে।

বলা দরকার, বছরের সর্বোচ্চ ব্যবসা সফল ছবি হিসেবে রেকর্ড গড়তে যাচ্ছে ‘তুফান’। ২৮ জুন এটি মুক্তি পাচ্ছে ভারতের পশ্চিমবঙ্গে। ক্রমশ মুক্তি পাবে বিশ্বের অন্য দেশেও।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডা. ফেরদৌস আলম

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী পশ...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা