সংগৃহিত
বিনোদন

লোকসানের মুখে ‘পুষ্পা টু

বিনোদন ডেস্ক: আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা অভিনীত সিনেমা ‘পুষ্পা’। ২০২১ সালের ১৭ ডিসেম্বর মুক্তিপ্রাপ্ত এই সিনেমাটি রীতিমতো ঝড় তোলে বক্স অফিসে। বর্তমানে ‘পুষ্পা’ সিনেমার দ্বিতীয় পার্ট নির্মাণে ব্যস্ত রয়েছেন পরিচালক সুকুমার। চলতি বছরেই মুক্তির কথা রয়েছে সিনেমাটির। কিন্তু তার আগেই কোটি টাকা লোকসান গুনতে হচ্ছে নির্মাতাকে।

আল্লু অর্জুন ও রাশমিকার মতো এই সিনেমার আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ফাহাদ ফাসিল। ‘পুষ্পা’ সিনেমায় আইপিএস অফিসার ভানুয়ার সিং শেখওয়াত চরিত্রে অভিনয় করে দর্শকদের নজর কাড়েন তিনি। ‘পুষ্পা টু’ সিনেমায়ও একই চরিত্রে দেখা যাবে ফাহাদ ফাসিলকে। মূলত এই অভিনেতার জন্যই অর্ধ কোটি টাকার বেশি লোকসানের মুখে পড়েছেন নির্মাতা।

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত ফাহাদ ফাসিলের জন্য ‘পুষ্পা টু’ সিনেমার মুক্তি বন্ধ রাখার সিদ্ধান্ত নেন নির্মাতারা। কারণ, এই সিনেমার শুটিংয়ের জন্য জানুয়ারি-ফেব্রুয়ারি মাস সময় দিয়েছিলেন ফাহাদ ফাসিল। কিন্তু নির্মাতা তার পরিকল্পনা পরিবর্তন করেন। এতে অভিনেতার ওই সময়টা নষ্ট হয় এবং সিনেমাটি নিয়েও হতাশা প্রকাশ করেন তিনি।

এরপর একের পর এক সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন ফাহাদ ফাসিল। যার ফলে ‘পুষ্পা টু’র শুটিংয়ের জন্য নতুন করে শিডিউল দিতে পারছেন না এবং শুটিং বন্ধ রয়েছে। শুটিং দেরি হওয়ার কারণে ৪০ কোটি রুপি লোকসানের মুখে পড়বেন নির্মাতা। যা বাংলাদেশি মুদ্রায় ৫৬ কোটি টাকার বেশি। জানা গেছে, ‘পুষ্পা’র জন্য ৩ কোটি ৫০ লাখ রুপি পারিশ্রমিক নিয়েছিলেন ফাহাদ ফাসিল। কিন্তু সিনেমার সাফল্যের পর পাল্টে গেছে পুরো প্রেক্ষাপট। ‘পুষ্পা টু’ সিনেমার জন্য ৮ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন এই অভিনেতা।

সিনেমার প্রথম ফ্র্যাঞ্চাইজির চেয়ে ‘পুষ্পা টু’ আরও বেশি চমকপ্রদ হবে বলে আশ্বাস দিয়েছেন নির্মাতারা। শুধু তাই নয়, এর বাজেটও থাকছে প্রথম সিনেমার তুলনায় দ্বিগুণ। ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার বাজেট ছিল ১৯৩ কোটি রুপি। এবার বাজেট ধরা হয়েছে ৪০০ কোটি রুপি। ‘পুষ্পা টু’ সিনেমায় একজন চন্দন কাঠের পাচারকারীর চরিত্রে আল্লু অর্জুন এবং তার প্রেমিকা শ্রীবল্লীর (দুধ বিক্রেতা) ভূমিকায় দেখা যাবে রাশমিকাকে।

প্রসঙ্গত, আগামী ৬ ডিসেম্বর মুক্তির কথা রয়েছে ‘পুষ্পা টু’ সিনেমার। তবে আপাতত শুটিং বন্ধ থাকায় আবারও সংশয় তৈরি হয়েছে সিনেমাটির মুক্তি নিয়ে। আল্লু অর্জুন, রাশমিকা ও ফাহাদ ফসিল ছাড়াও সিনেমায় আরও অভিনয় করছেন, প্রকাশ রাজ, সুনীল, রাও রমেশ প্রমুখ।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

শিক্ষা খাতে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

তারেক রহমান ছাড়া আর কারও মধ্যে পরিবর্তন ঘটেনি: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

অনলাইন স্ক্যাম ও মানবপাচার প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার এবং প্রযুক্তিনির্ভর অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার ‘জিরো টলার...

সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা