সংগৃহিত
বিনোদন

সফল নারীকে আমরা ঘেন্না করি

বিনোদন ডেস্ক: বিজেপির নবনির্বাচিত সংসদ সদস্য ও অভিনেত্রী কঙ্গনা রনৌত বরাবরই ঠোঁটকাটা স্বভাবের। অন্যায়ের প্রতিবাদ করতে তিনি কখনোই পিছপা হন না। এখন তার প্রতিবাদের ভাষা আরও কঠোর, আরও আত্মবিশ্বাসে ভরা।

সম্প্রতি তেমন প্রমাণ আবারও দিলেন কঙ্গনা, তার সম্পর্কে অভিনেতা অন্নু কাপুরের মন্তব্যের বিরোধিতা করে।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে অন্নু কাপুর তার নতুন সিনেমা ‘হামারে বারাহ’র- প্রচারের সময় কঙ্গনার চড় কাণ্ড নিয়ে তার প্রতিক্রিয়া জানতে চাওয়ায়, অন্নু কাপুর বলেছেন, ‘কে কঙ্গনা? কোনো নায়িকা নাকি! সুন্দরী?’ অন্নু কাপুরের এমন মন্তব্যেই রীতিমতো ক্ষেপেছেন অভিনেত্রী।

সোশাল মিডিয়ায় অন্নু কাপুরকে একহাত দেখে নিয়ে কঙ্গনা লিখলেন, ‘আপনারা কি অন্নু কপুরজির সঙ্গে একমত? আমরা কি সবসময়ই একজন সফল নারিকে ঘেন্না করি? যদি তিনি সুন্দরী হন তবে তাকে আরও ঘেন্না করি? এবং তিনি আরও বেশি শক্তিশালী হলে তাকে আরও বেশি ঘেন্না করি? এটাই কি সত্যি?’

চণ্ডীগড় বিমানবন্দরে কঙ্গনা রানাউতকে চড় মেরেছিলেন মহিলা জওয়ান কুলবিন্দর কৌর। ঘটনার পর কয়েকদিন কেটে গেলেও বিতর্কের আঁচ একই রকম রয়ে গিয়েছে। অভিনেত্রীর পাশে দাঁড়াতে দেখা গিয়েছে করণ জোহর, ঋত্বিক রোশনের মতো তারকাদের।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

শিক্ষা খাতে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

তারেক রহমান ছাড়া আর কারও মধ্যে পরিবর্তন ঘটেনি: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

অনলাইন স্ক্যাম ও মানবপাচার প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার এবং প্রযুক্তিনির্ভর অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার ‘জিরো টলার...

সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা