সংগৃহিত
বিনোদন

শাকিবের জীবন ঝুঁকিতে, নিরাপত্তা চায় ভক্তরা

বিনোদন ডেস্ক: সব সময় নানা ইস্যুতে আলোচনায় থাকেন চলচ্চিত্র তারকা শাকিব খান। তবে এবারের আলোচনা বেশি হচ্ছে তার ঈদে মুক্তি পাওয়া সিনেমা ‘তুফান’ নিয়ে। হলে হলে দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে আছে তুফান। তবে এরইমধ্যে শাকিবের একদল ভক্ত জানালেন শাকিবের রাষ্ট্রীয় নিরাপত্তার দাবি।

গত শনিবার রাজধানীর বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শাকিবভক্তরা এ দাবি তোলেন। ‘দ্য শাকিব খান ইউনিভার্স’ নামে একটি ফ্যান পেইজের উদ্যোগে শাকিবভক্তরা চান দ্রুত প্রিয় তারকাকে রাষ্ট্রীয় নিরাপত্তার আওতায় আনা হোক।

এ সময় তারা বলেন, সম্প্রতি তাবিজ ফারুক নামে এক শিল্পী অনলাইনে একটি ভিডিওতে বলেছেন, শাকিবের স্টারডমে অনেক আর্টিস্ট অকেজো হয়ে পড়েছেন। বেশির ভাগ শিল্পীই তার স্টারডমে জ¦লে। এ প্রতিহিংসার কারণে যেকোনো সময় শাকিবকে মেরে ফেলতে পারেন প্রতিহিংসাপরায়ণরা।

শাকিবের স্টারডমের হিংসায় অনেকেই সমালোচনা করেন নায়কের। শাকিবের অভিনয় দক্ষতা কম বলেন। এর প্রতিবাদ জানিয়ে ভক্তরা বলেন, শুরু থেকেই নায়কের অভিনয়দক্ষতা ছিল। শুধু কিছু নিম্নস্তরের পরিচালকের কারণে অভিনয়দক্ষতা অনেক সিনেমায় শাকিব দেখাতে পারেননি।

সোশ্যাল মিডিয়ার প্রসঙ্গ তুলে এ সময় শাকিবিয়ানরা বলেন, নায়কের ফলোয়ার নেটদুনিয়ায় অন্য ঢালিউড সেলিব্রিটিদের চেয়ে কম হলেও প্রেক্ষাগৃহে শুধু তার সিনেমাই হিট। এতেই তার জনপ্রিয়তা প্রমাণ হয়। ভক্তরা প্রশ্ন তুলে বলেন, ক্যারিয়ারে শীর্ষ সময় পার করছেন শাকিব।

তাই শাকিবের আরো বেছে বেছে কাজ করা উচিত। আড়াই কোটির প্রিয়তমা সিনেমা ৪২ কোটি আয় করেছে। রাজকুমার হিট, এবার তুফানও ব্লকবাস্টার হিট। এ ইন্ডাস্ট্রিতে শাকিব ছাড়া এমন কোনো নায়ক আছে, যার সিনেমা এত হিট?

সবশেষে ভক্তরা বলেন, শাকিবের উচিত রাষ্ট্রের কাছে দ্রুত নিরাপত্তা প্রটোকলের আবেদন করা। শাকিব ঢালিউডের রাষ্ট্রীয় সম্পদ। তার ক্ষতি মানেই ঢালিউড ইন্ডাস্ট্রির ক্ষতি। তাই রাষ্ট্রেরও উচিত দ্রুত শাকিবকে নিরাপত্তা প্রটোকলের আওতায় আনা।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জ হাওরে ক্ষতি, কৃষকদের সহায়তা দাবি

বাংলাদেশের খাদ্য উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষকদ...

সারাদেশে ভারী বর্ষণের সতর্কবার্তা

রাজধানীসহ দেশের আট বিভাগেই বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত ভারী বর্ষণের সতর্কবা...

প্রধানমন্ত্রীর এক সিদ্ধান্তে রক্ষা পেল ৩ হাজারের বেশি গাছ

প্রকৃতি ও পরিবেশ রক্ষায় গাছ না কেটে সড়ক নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায় দেশে ভোজ্যতেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়ে...

মৌলভীবাজারে জেলা কারাগার পরিদর্শন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন ও কারা পরিদর্শক ব...

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে চা...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা