সংগৃহিত
বিনোদন

৭ মাস পর আইরিনের বিয়ের খবর!

বিনোদন ডেস্ক: প্রায় সাত মাস পর জানা গেল বিয়ে করেছেন ছোটপর্দার অভিনেত্রী আইরিন আফরোজ। স্বামীর নাম মেহেদী হাসান চৌধুরী। পেশায় একজন ব্যবসায়ী। অর্ধবছর আগে বিয়ে করলেও খবরটি সম্প্রতি প্রকাশ্যে এসেছে। অভিনেত্রীর স্বামী হৃদয় চৌধুরীর গ্রামের বাড়ি টাঙ্গাইলের নাগরপুরে। বিয়ের পর এখন শ্বশুরবাড়িতে সময় কাটছে আইরিন আফরোজের।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে অভিনেত্রী নিজেই বলেন, গত বছরের মে মাসে ব্রেন স্ট্রোক করেন আমার বাবা। তার আগে থেকেই অবশ্য বাবাসহ পরিবারের সবাই চাচ্ছিলেন যেন বিয়ে করি আমি। এরপর সাত দিন হাসপাতালে ছিলেন তিনি। তখনও কয়েক বার আমার বিয়ের কথা বলেন। পরে তো বাবা মারাই গেলেন। আর তখনই সিদ্ধান্ত নেই যে, শিগগিরই বিয়ে করব।

ছোটপর্দার এ অভিনেত্রী জানান, এ ঘটনার প্রায় দেড় বছর আগে থেকেই মেহেদী হাসান চৌধুরীর সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন তিনি। যদিও তার সঙ্গে পরিচয় আরও আগে থেকে। মেহেদী ছিলেন একটা কমন বন্ধু সার্কেলের। সেখান থেকে পরিচয় তাদের। এরপর প্রেম ও বিয়ে।

আইরিন আফরোজ জানান, গত বছরের ৪ ডিসেম্বর বিয়ে করেছেন তারা। দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে ঘরোয়া আয়োজনে বিয়ে হয়েছে। তবে আগামীতে বড় পরিসরে বউভাত করার পরিকল্পনা রয়েছে।

প্রসঙ্গত, ২০১৪ সালের দিকে টিভিসির মাধ্যমে শোবিজে ডেবিউ হয় আইরিন আফরোজের। এরপর অনেক সিঙ্গেল নাটক ও ধারাবাহিকে কাজ করেছেন। তার অভিনীত নাটকগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো- ‘কলিং বেল’, ‘বকুলপুর’, ‘শারীরিক শিক্ষা’, ‘রঙের মানুষ ঢংয়ের খেলা’, ‘চোরে চোরে প্রেম’, ‘চুল পাকা’, ‘ছোট দেবর’, ‘অভাব’, ‘প্রেমপত্র’, ‘গ্যাঁড়াকল’, ‘বাবু’, ‘সাবলেট গুবলেট’, ‘তিন শব্দের মেসেজ’।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

শিক্ষা খাতে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

তারেক রহমান ছাড়া আর কারও মধ্যে পরিবর্তন ঘটেনি: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

অনলাইন স্ক্যাম ও মানবপাচার প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার এবং প্রযুক্তিনির্ভর অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার ‘জিরো টলার...

সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা