সংগৃহিত
আন্তর্জাতিক

এক যুগ ধরে পূর্ণ মন্ত্রী পায় না পশ্চিমবঙ্গ

আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গ থেকে সবশেষ কেন্দ্রীয় মন্ত্রী হয়েছিলেন জাতীয় কংগ্রেসের নেতা প্রণব মুখার্জী। ২০১২ সালের ভারতের অর্থমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন তিনি, পরে হন রাষ্ট্রপতি। এরপর কেটে গেছে দীর্ঘ ১২ বছর, সরকার বদলেছে তিনবার। কিন্তু আর কোনো পূর্ণ মন্ত্রীর দেখা পায়নি পশ্চিমবঙ্গ। একযুগ ধরে পূর্ণ মন্ত্রিত্ব থেকে বঞ্চিত রাজ্যটি।

প্রণব মুখার্জীর আগে কেন্দ্রীয় মন্ত্রী হয়েছিলেন পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। অটল বিহারী বাজপেয়ী এবং মনমোহন সিংয়ের সরকারগুলোতে দু’বার রেলমন্ত্রী হিসেবে দায়িত্বপালন করেন তিনি। রাজ্যবাসীর কাছে সেসবই আজ স্মৃতি।

ভারতের ১৮তম লোকসভা নির্বাচনে প্রত্যাশিত ফল করতে পারেনি বিজেপি। ২০১৯ সালের নির্বাচনে পশ্চিমবঙ্গের ৪২ আসনের মধ্যে ১৮টিতে জিতেছিল বিজেপি। কিন্তু এবার তারা জিতেছে মাত্র ১২ আসনে, খুঁইয়েছে মূল্যবান ছয়টি আসন। এরপরও রাজ্যটি থেকে দু’জনকে প্রতিমন্ত্রী করেছেন নরেন্দ্র মোদী।

আগের দু’বার একক সংখ্যাগরিষ্ঠতা পেলেও এবার এনডিএ শরিকদের হাত ধরে কেন্দ্রে সরকার গঠন করেছে বিজেপি। রোববার (৯ জুন) দিল্লির রাষ্ট্রপতি ভবনে তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন মোদী। তার পাশাপাশি শপথ নিয়েছেন মন্ত্রিসভার আরও ৭১ সদস্য। এদের মধ্যে কেন্দ্রীয় মন্ত্রী ৩০ জন হয়েছেন, পাঁচজন স্বতন্ত্র দায়িত্বপ্রাপ্ত এবং ৩৬ জন প্রতিমন্ত্রী।

পশ্চিমবঙ্গে ফলাফল ভালো না হলেও রাজ্যটি থেকে দু’জন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। তারা হলেন শান্তনু ঠাকুর এবং সুকান্ত মজুমদার।

বনগাঁ লোকসভা কেন্দ্রের দু’বারের সংসদ সদস্য মতুয়া মহাসংঘের নেতা শান্তনু ঠাকুর। নরেন্দ্র মোদীর আগের মন্ত্রিসভায় নৌপরিবহন ও জলপথ প্রতিমন্ত্রী ছিলেন তিনি। এ নিয়ে টানা দু’বার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হলেন শান্তনু।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মতুয়া সম্প্রদায়ের ভোট ব্যাংকের কথা মাথায় রেখেই শান্তনু ঠাকুরকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় রাখা হয়েছে। তবে তাকে পূর্ণ মন্ত্রী না করায় আশাহত হয়েছেন অনেক সমর্থক।

রোববার প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারও। বালুরঘাট থেকে দু’বার সংসদ সদস্য নির্বাচিত হলেও মোদীর মন্ত্রিসভায় প্রথমবার জায়গা পেলেন তিনি।

কিন্তু এরপরও আক্ষেপ রয়ে গেছে পশ্চিমবঙ্গের মানুষের। কারণ, দু’জনকে প্রতিমন্ত্রী করা হলেও আগের দুবারের মতো এবারও পূর্ণ মন্ত্রী থেকে বঞ্চিতই রইলো রাজ্যটি।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

সরকার নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন রয়েছে...

সৎ সাহস থাকলে দেশে ফিরে আসুন : সমাজকল্যাণমন্ত্রী

সৎ সাহস থাকলে বিদেশে বসে আস্ফালন না করে আওয়ামী লীগ নেতাদের দেশে ফিরে আইন-আদা...

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

লাইফস্টাইল
বিনোদন
খেলা