সংগৃহিত
আন্তর্জাতিক

ফের কংগ্রেসের সংসদীয় দলের সভাপতি সোনিয়া গান্ধী

আন্তর্জাতিক ডেস্ক: ফের ভারতীয় কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপার্সন নির্বাচিত হয়েছেন সোনিয়া গান্ধী। শনিবার (৮ জুন) কংগ্রেসের সংসদীয় দলের বৈঠকে দলের চেয়ারপার্সন হিসেবে সোনিয়া গান্ধীর নাম ঘোষণা করেন সভাপতি মল্লিকার্জুন খাড়গে। এরপর সেই নামে সম্মতি জানান বৈঠকে উপস্থিত সব কংগ্রেস সংসদ সদস্য।

শনিবার চেয়ারপার্সন হিসেবে পুনর্নির্বাচিত হওয়ার পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেন, সোনিয়া আমাদের দিকনির্দেশক। তিনি পুনরায় সংসদীয় কমিটির চেয়ারপার্সন নির্বাচিত হওয়া আমাদের কাছে অত্যন্ত আনন্দের।

এদিন সংসদীয় কমিটির বৈঠকে সোনিয়ার পাশাপাশি উপস্থিত ছিলেন, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, কে সি বেণুগোপাল, কার্তি চিদম্বরম, রাজীব শুকলা, রণদীপ সূরজেওয়ালা, অজয় মাকেন, শশী থারুর, অধীর চৌধুরীসহ কংগ্রেসের সব সংসদ সদস্য।

এদিকে শনিবার দিল্লিতে কংগ্রেসের কার্যনির্বাহী কমিটির বৈঠকে রাহুলকে বিরোধী দলনেতা হিসেবে দায়িত্ব নিতে অনুরোধ করে প্রস্তাব পাশ হয়েছে। বিরোধী দলনেতার পদ পেতে হলে লোকসভায় মোট আসনের ১০ শতাংশ পেতে হয়। অর্থাৎ ৫৫ জন সংসদ সদস্যের প্রয়োজন পড়ে।

২০১৪ সালে ও ২০১৯ সালের লোকসভা নির্বাচনে ১০ শতাশং আস পেতেও ব্যর্থ হয় কংগ্রেস। কিন্তু এবার পরিস্থিতি বদলেছে। এবার কংগ্রেস ৯৯টি আসনে জয়লাভ করে। ফলে ১০ বছর পর বিরোধী দলনেতা পাচ্ছে কংগ্রেস। সেই পদে রাহুলের নাম প্রস্তাব করা হলেও, তিনি আদৌ এই দায়িত্ব নেবেন কি না, তা এখনো স্পষ্ট নয়। এবারের লোকসভা নির্বাচনে উত্তর প্রদেশের রায়বারেলি ও কেরালার ওয়েনাড় আসন থেকে জয় পেয়েছেন রাহুল। সূত্র: এনডিটিভি

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

পদত্যাগের চিন্তা করিনি, নির্বাচন করবো: তামিম ইকবাল

গত ৭ এপ্রিল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিব...

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর ঋণ পুনঃতফসিলে এক্সপার্ট: নাহিদ ইসলাম

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান ঋণ পুনঃতফসিলে এক্সপার্ট বলে অভি...

বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ১১ সদস্যের অ্যাডহক কমিটির বৈধতা প্রশ্নবিদ্ধ...

বিএসইসি ও বীমা নিয়ন্ত্রক সংস্থা প্রধানের বয়সসীমা থাকছে না, সংসদে বিল পাস

পুঁজি বাজারের দুই নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশ...

মৌলভীবাজারে জেলা কারাগার পরিদর্শন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন ও কারা পরিদর্শক ব...

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে চা...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা