আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে আতশবাজির কারখানায় বিস্ফোরণ, শিশুসহ নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের পশ্চিমবঙ্গে আতশবাজির কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত দুই শিশুসহ ৭ জন নিহত ও বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন।

এনডিটিভি জানিয়েছে, সোমবার (৩১ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার সুন্দরবন লাগোয়া পাথরপ্রতিমা এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

নিহতরা হলেন, প্রভাতী বণিক (৮০), সান্ত্বনা বণিক (২৮), অর্ণব বণিক (৯), অস্মিতা বণিক (৬ মাস), অঙ্কিত বণিক (৬ মাস), অরবিন্দ বণিক (৬৫) ও অনুস্কা বণিক (৬)। এখনো ৪ জন নিখোঁজ আছেন। বিস্ফোরণের পর থেকে তাদের কোনো খবর পাওয়া যাচ্ছে না বলে গ্রামবাসীদের দাবি।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে বিকট শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে। একটু পর একটি বাড়িতে আগুন দেখতে পায় স্থানীয়রা। বাসন্তী পূজার জন্য বাড়িটির একটি ঘরে বেআইনিভাবে আতশবাজি তৈরি করা হচ্ছিল। তখনই বিস্ফোরণের ঘটনা ঘটে।

এই বিষয়ে পাথরপ্রতিমার বিধায়ক সমীর কুমার জানা বলেন, আতশবাজি তৈরি করার সময় হঠাৎ বিস্ফোরণ ঘটেছে। এতে পুরো বাড়িতে আগুন ধরে যায়। ৭ জনের মৃত্যু হয়েছে। ওই বাড়ির ভিতরে আরও কিছু মানুষ আটকে থাকার সম্ভাবনা রয়েছে। ঘটনাস্থলে ঢোলাহাট থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে।

পশ্চিমবঙ্গে সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি বেআইনি আতশবাজির কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর আগে পূর্ব মেদিনীপুরের খাদিকুলে বেআইনি আতশবাজির কারখানায় বিস্ফোরণের জেরে মৃত্যু হয়েছে একাধিক।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা