ছবি: সংগৃহীত
রাজনীতি

একাত্তরে গণহত্যায় যুক্ত দলের বিচার চাইলেন নাসীরুদ্দীন

আমার বাঙলা ডেস্ক

একাত্তরের মুক্তিযুদ্ধকালীন গণহত্যায় সম্পৃক্ত রাজনৈতিক দলগুলোর বিচার চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, গণহত্যার বিচারে তারা ‘একপাক্ষিক’ অবস্থান নিতে চান না। সোমবার (২৪ নভেম্বর) রাতে রাজধানীতে এনসিপি আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই দাবি তুলে ধরেন।

নাসীরুদ্দীন বলেন, শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের পর সরকার দল হিসেবে আওয়ামী লীগের বিচার প্রক্রিয়ায় এগোচ্ছে। বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কার্যক্রমও স্থগিত রাখা হয়েছে। তিনি মনে করিয়ে দেন, আগের সরকারের আমলে জামায়াতে ইসলামীর কয়েকজন নেতার মানবতাবিরোধী অপরাধের রায় কার্যকর হয়েছিল এবং দল হিসেবে জামায়াতের বিচার নিয়েও আলোচনা চলছিল।

তিনি বলেন, ‘একাত্তর সালে কি বাংলাদেশে গণহত্যা হয়নি? গণহত্যার জন্য তো অনেক পক্ষ দায়ী ছিল। আমরা চব্বিশের গণহত্যার জন্য যেমন দল হিসেবে আওয়ামী লীগের বিচার চাই, একাত্তরের গণহত্যায় সম্পৃক্ত সব দলের বিচারও চাই। আমরা একপাক্ষিক হতে পারব না।’

বিএনপির এক প্রার্থীর বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘যাদের বংশ পরিচয়ে চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতি লেগে আছে, তারা আমাদের বংশ পরিচয় জিজ্ঞেস করছে। আমরা বাংলাদেশে সংস্কারের বংশ চাই—যারা চাঁদাবাজি চায় না, দুর্নীতি চায় না।’

দুই দিনব্যাপী মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শেষে সংবাদ সম্মেলনে এসে নাসীরুদ্দীন জানান, এনসিপি স্বচ্ছ রাজনৈতিক প্রক্রিয়া প্রতিষ্ঠায় কাজ করছে। তিনি বলেন, ‘অনেক জায়গায় দেখা যায় গুলশান বা মগবাজারে হাজিরা দিলেই সিট কনফার্ম হয়ে যায়। আমাদের এখানে নিম্ন মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত—সবাই আবেদন করেছে, সবাই মতবিনিময়ে অংশ নিয়েছে।’

এ সময় দলের সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা বলেন, ‘ভোট দিতে গেলে কখনো মনে হয় মন্দের ভালো একজনকে বেছে নিতে হয়। কিন্তু আমরা অনেক মানুষকে পেয়েছি, যাদের মানুষ আনন্দ নিয়ে ভোট দেবে।’

● আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির ভাষণের ওপর সংসদে ৫০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত

রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংস...

ইরান যুদ্ধে অংশ নিতে রওনা দিয়েছে ২,৫০০ মার্কিন স্থলসেনা

ইরান সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরাইলের সংঘাতের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে প্রথমবারের...

ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দেশের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ের ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত ও যাজকসহ ধর্মীয় নেতা...

ইসরাইলকে হিজবুল্লাহর হুঁশিয়ারি

ইসরাইলের সঙ্গে চলমান যুদ্ধ নিয়ে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর নেতা নাঈম...

ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন ৩০ এপ্রিল পর্যন্ত চলবে

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে। শনিবার (১৪ ম...

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো...

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্...

পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্র...

আড়ংয়ে ফ্রি ব্যাগ না পেয়ে ক্ষুব্ধ রুমিন ফারহানা

রাজধানীর উত্তরা এলাকায় আড়ংয়ের একটি শোরুমে কাপড় কিনতে গিয়ে তিক্ত অভিজ্ঞতার মুখ...

এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরের পথে মির্জা আব্বাস

উন্নত চিকিৎসার জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে এয়ার অ্যাম্বু...

লাইফস্টাইল
বিনোদন
খেলা