ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইসরায়েলি সামরিক স্থাপনায় হামলার নির্দেশ খামেনির

বাসস

গাজা ও লেবাননে সংঘাতসহ নানা ইস্যুতে ইসরায়েলের ওপর ক্ষুব্ধ ইরান। এরইমধ্যে দুপক্ষের মধ্যে ঘটে গেছে হামলা-পাল্টা হামলা। তবে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি এবার তার সামরিক কর্মকর্তাদের ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলার’ প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন। তেহরান টাইমসের এক প্রতিবেদনে এই কথা জানা গেছে। তেহরান টাইমসের উদ্ধৃতি দিয়ে এএফপি আজ মঙ্গলবার এ খবর জানিয়েছে।

ইরানি কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে এ সংক্রান্ত এক প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম নিউইয়র্ক টাইমস। তাদের উদ্ধৃতি দিয়ে ইসরাইলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরাইল গত ৩১ অক্টোবর বৃহস্পতিবার জানিয়েছে, আগামীকাল অনুষ্ঠেয় মার্কিন নির্বাচনের আগে হামলা চালাবে না ইরান। তবে অন্যান্য গণমাধ্যম সূত্রের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, ইরান মার্কিন নির্বাচনের আগেই ইসরাইলে হামলা চালাতে পারে।

তেহরানের যুদ্ধ পরিকল্পনার সঙ্গে সম্পৃক্ত তিন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে টাইমস বলেছে, ইসরাইলি হামলায় ক্ষতির পরিমাণ সম্পর্কে অবহিত হওয়ার পর সর্বোচ্চ নেতা খামেনি গত সোমবার তার সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলকে হামলার নির্দেশ দিয়েছেন। ইরানের সামরিক কর্মকর্তারা ইসরাইলি সামরিক লক্ষ্য বস্তুর সম্ভাব্য তালিকা তৈরি করছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এরআগে গত ৩০ অক্টোবর বুধবার একটি উচ্চপদস্থ সূত্রের উদ্ধৃতি দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে, ইরানের ওপর ইসরাইলের সাম্প্রতিক হামলার একটি সুনির্দিষ্ট এবং বেদনাদায়ক প্রতিক্রিয়া দেখা যাবে। তা আগামীকালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগেই হতে পারে।

নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানিয়েছে, হামলার সুনির্দিষ্ট কোনো তারিখ উল্লেখ করা হয়নি। সম্ভবত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগের দিন ঘটবে। তবে, এই ব্যাপারে এখন পর্যন্ত ইসরায়েলি সেনাবাহিনীর কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দেশের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ের ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত ও যাজকসহ ধর্মীয় নেতা...

যুক্তরাষ্ট্র ও তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ পররাষ্ট্রমন্ত্রীর

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পক্ষে সমর্থন আদায়...

ইসরাইলকে হিজবুল্লাহর হুঁশিয়ারি

ইসরাইলের সঙ্গে চলমান যুদ্ধ নিয়ে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর নেতা নাঈম...

ইরানে জরুরি সহায়তা দেওয়ার ঘোষণা চীনের

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সামরিক অভিযানে ক্ষতিগ্রস্ত ইরানে ২ লাখ ডলারের জরুরি মা...

দেশজুড়ে খাল খনন কর্মসূচি শুরু ১৬ মার্চ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বর্তমান সরকার আগামী পাঁচ বছরে দেশজুড়ে ২০ হাজার কিলোমিটার নদী-নালা-খাল ও জলাধা...

ইরান যুদ্ধে অংশ নিতে রওনা দিয়েছে ২,৫০০ মার্কিন স্থলসেনা

ইরান সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরাইলের সংঘাতের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে প্রথমবারের...

ইফতারে শরীর চাঙা রাখবে তরমুজের শরবত

এই গরমে শরীরকে সতেজ ও প্রাণবন্ত রাখতে তরমুজ খুবই উপকারী। সব ধরনের ভিটামিন, মি...

ঈদের আগে-পরে ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল বন্ধ থাকবে: ডিএমপি কমিশনার

যানজট কমাতে ঈদের আগে ও পরে ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছ...

প্রতি শনিবার সারা দেশে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে: ভূমিমন্ত্রী

ডেঙ্গুসহ অন্য মশাবাহিত রোগ প্রতিরোধের জন্য এখন থেকে প্রতি শনিবার সারা দেশের এ...

ভোটের কালি মোচনের আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: প্রধানমন্ত্রী

জনগণের রায়ে বিএনপি সরকার গঠনের পর ভোটের কালি নখ থেকে মোচনের আগেই বিএনপি তাদের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা