সংগৃহিত
প্রবাস

অনিয়মিত অভিবাসন বন্ধে সম্মত বাংলাদেশ ও ইতালি

প্রবাস ডেস্ক: দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে সম্মত হয়েছে বাংলাদেশ ও ইতালি। ঢাকায় অনুষ্ঠিত দ্বিতীয় রাজনৈতিক পরামর্শ সভায় এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সভায় বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন পররাষ্ট্র সচিব রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন। আর ইতালির প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন ইতালির পররাষ্ট্র সচিব রিকার্ডো গুয়ারিগ্লিয়া। বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত অ্যান্তোনিও অ্যালেসান্দ্রো এবং বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিরাও এই পরামর্শ সভায় যোগ দেন।

সভায় বাংলাদেশ-ইতালি উভয়ই স্বীকার করেছে যে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ইতালির মন্ত্রী পরিষদের সভাপতি জর্জিয়া মেলোনির মধ্যে ২০২৩ সালের ২৫ জুলাই রোমে অনুষ্ঠিত বৈঠক দুই দেশের মধ্যে শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার করেছে।

উভয় পক্ষ রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ, প্রতিরক্ষা ও নিরাপত্তা, আইসিটি এবং সাইবার নিরাপত্তা, সবুজ স্থানান্তর এবং নবায়নযোগ্য শক্তি, গতিশীলতা এবং অভিবাসনের ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে সম্মত হয়েছে।

সভায় প্রতিনিধি দলের সদস্যরা বাংলাদেশ থেকে ইতালিতে অনিয়মিত অভিবাসন বন্ধ এবং বৈধ পথে দক্ষ কর্মী পাঠানোর ওপর জোর দেন। তারা রোহিঙ্গা সংকট, সহিংস চরমপন্থা প্রতিরোধ, জলবায়ু পরিবর্তন ও খাদ্য নিরাপত্তা, মিয়ানমার ও আফগানিস্তানের পরিস্থিতি এবং ইউক্রেন ও গাজার যুদ্ধসহ বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে মতবিনিময় করেন।

২০২৩ সালের ৭ জুন রোমে প্রথমবারের মতো বাংলাদেশ-ইতালি রাজনৈতিক পরামর্শ সভা হয়। ঠিক এক বছর পর দ্বিতীয় দফায় এবার ঢাকায় দ্বিতীয় পরামর্শ সভার আয়োজন করা হয়।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইরান যুদ্ধে অংশ নিতে রওনা দিয়েছে ২,৫০০ মার্কিন স্থলসেনা

ইরান সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরাইলের সংঘাতের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে প্রথমবারের...

রাষ্ট্রপতির ভাষণের ওপর সংসদে ৫০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত

রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংস...

ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দেশের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ের ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত ও যাজকসহ ধর্মীয় নেতা...

ইসরাইলকে হিজবুল্লাহর হুঁশিয়ারি

ইসরাইলের সঙ্গে চলমান যুদ্ধ নিয়ে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর নেতা নাঈম...

প্রতি শনিবার সারা দেশে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে: ভূমিমন্ত্রী

ডেঙ্গুসহ অন্য মশাবাহিত রোগ প্রতিরোধের জন্য এখন থেকে প্রতি শনিবার সারা দেশের এ...

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো...

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্...

পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্র...

আড়ংয়ে ফ্রি ব্যাগ না পেয়ে ক্ষুব্ধ রুমিন ফারহানা

রাজধানীর উত্তরা এলাকায় আড়ংয়ের একটি শোরুমে কাপড় কিনতে গিয়ে তিক্ত অভিজ্ঞতার মুখ...

এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরের পথে মির্জা আব্বাস

উন্নত চিকিৎসার জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে এয়ার অ্যাম্বু...

লাইফস্টাইল
বিনোদন
খেলা