সংগৃহীত
বিনোদন

অক্ষয়-প্রিয়াঙ্কার জুটি ভেঙেছিল কেন?

বিনোদন ডেস্ক

বলিউডে অক্ষয় কুমার ও প্রিয়াঙ্কা চোপড়ার প্রেম নিয়ে দীর্ঘ সময় আলোচনা হয়েছে। এই তারকারা সত্যিই কি প্রেম করেছেন, সেটি নিশ্চিতভাবে জানা যায় না। তবে তাদের মধ্যে নিশ্চিতভাবেই কিছু একটা ছিল। কারণ, ক্যারিয়ারের শুরুর দিকে অক্ষয়ের সঙ্গে সিনেমা করলেও পরে আর পর্দায় জুটি হননি তারা।

পর্দায় তাদের রসায়ন নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। ‘আন্দাজ’, ‘মুঝসে শাদি করোগি’, ‘এইতরাজ’সহ অনেক সিনেমাই করেছেন অক্ষয় ও প্রিয়াঙ্কা। কিন্তু ২০০৫ সালের পর চিত্র বদলে যায়। এই জুটি আর সিনেমা করেননি।

একবার সাক্ষাৎকারে পরিচালক সুনীল দর্শনও ফাঁস করে দিয়েছিলেন, অক্ষয়ের জীবনে দাম্পত্য কলহের কথা। স্বামীর সঙ্গে প্রিয়াঙ্কার সম্পর্ক টুইঙ্কল খান্না মোটেও ভালো চোখে দেখেননি। ২০০৫ সালে ‘বরসাত’ ছবিতে প্রিয়াঙ্কা ও বিপাশার বিপরীতে অক্ষয়কেই বেছে নেন পরিচালক।

প্রিয়াঙ্কার সঙ্গে একটি রোমান্টিক গানের ভিডিও শুটও করা হয়ে গিয়েছিল। আবেদনময়ী গানটিতে সিনেমার প্রচারে ব্যবহার করতে চেয়েছিলেন নির্মাতা। কিন্তু টুইঙ্কলের কারণে সিনেমাটি থেকেই সরে দাঁড়ান অক্ষয়। তার জায়গায় নায়ক হিসেবে আসেন ববি দেওল। পরিচালক সুনীল জানান, টুইঙ্কল পছন্দ করতেন না বলেই অক্ষয় এই সিদ্ধান্ত নেন।

সুনীল আরো বলেন, অক্ষয় আর প্রিয়াঙ্কা দারুণ জুটি ছিলেন। কোনো ঘনিষ্ঠ দৃশ্যেই বাজে লাগেনি দুজনকে। তবে প্রিয়াঙ্কা বিশ্বভ্রমণ করে আসার পর সব বদলে গেল। টুইঙ্কলের প্রতিবাদে অক্ষয় আর প্রিয়াঙ্কার একসঙ্গে কাজ করা বন্ধ হয়ে যায়।

তখন গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে পরিচালক দাবি করেছিলেন, ব্যক্তিগত কারণে এ ধরনের জুটি ভেঙে যাওয়া নির্মাতাদের পক্ষে দুর্ভাগ্যজনক। এর জন্য অনেক ভুগতে হয়েছে।

পরে এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কাকে প্রশ্ন করা হয় অক্ষয়ের সঙ্গে কেন আর সিনেমা করেননি তিনি? উত্তরে ‘দেশি গার্ল’ বলেন, ‘জীবনকে আরো সহজ করার জন্যই হয়তো এই সিদ্ধান্ত। এটুকু বলতে পারি, আমি কারোর সুখের জীবনে বিবাদের কারণ হতে চাই না। এর বাইরে আর একটি কথাও কখনো বলেননি প্রিয়াঙ্কা।

একই প্রশ্নের উত্তরে অক্ষয় বলেছিলেন, একেবারেই এমন কিছু নয় (প্রেম)। প্রিয়াঙ্কার সঙ্গে পাঁচটা ছবিতে অভিনয় করেছি। আমি যে ওর সঙ্গে ছবি করতে চাই না, এমনটি কিন্তু নয়। রানী ছাড়া প্রায় সব নায়িকাদের সঙ্গেই অভিনয় করব। সুযোগ পেলে আবার প্রিয়াঙ্কার সঙ্গে কাজ করব।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নীলফামারী সরকারি কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ন...

রূপপুর কেন্দ্র থেকে বিদ্যুৎ মিলবে ৬০ বছর

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) আনু...

আইনগত সহায়তা দিবসে কলাপাড়ায় র‍্যালি ও সভা অনুষ্ঠিত

“সরকারি খরচে বিরোধ নিষ্পত্তি, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্য সা...

মনোহরদীতে বোরো ধানের বাম্পার ফলনের আশা, মাঠজুড়ে সোনালি সমারোহ

মনোহরদী উপজেলায় চলতি রবি মৌসুমে বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়ে...

প্রতিহিংসার শিকার হয়ে দীর্ঘদিন কারাগারে থেকেছি: প্রধানমন্ত্রী

রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে দীর্ঘদিন কারাগারে থাকতে হয়েছে বলে জানিয়েছেন প্...

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায় দেশে ভোজ্যতেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়ে...

রাঙ্গাবালীতে বজ্রপাতে তরুণ সৌরভের মৃত্যু

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বজ্রপাতে সৌরভ মজুমদার (২২) নামে এক তরুণের মৃত্য...

কিশোরগঞ্জ হাওরে ক্ষতি, কৃষকদের সহায়তা দাবি

বাংলাদেশের খাদ্য উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষকদ...

কলমাকান্দায় নদ-নদীর পানি বাড়ছে, আকস্মিক বন্যার শঙ্কা

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় টানা চারদিনের ভারি বৃষ্টি ও উজানের পাহাড়ি ঢলে ন...

ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার: সংসদে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ভারী বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত কৃষকদের আগাম...

লাইফস্টাইল
বিনোদন
খেলা