বাণিজ্য
স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন

পরিচালক হলে ই-ক্যাবে ‘মিডিয়া উইং’ করতে চাই: সোরাব হোসেন  সৈকত

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) নির্বাচনে পরিচালক পদে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন টেকনিশিয়ান টেকনোলজিস লিমিটেডের এমডি এবং টেকনিশিয়ানের সিইও মো. সোরাব হোসেন (সৈকত)। তিনি মনোনীত হয়ে ভোটারদের কাছে নিজের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। ইশতেহারে সৈকত বলেন, ই-ক্যাব নির্বাচন ২০২৪-২৬ এর একজন প্রার্থী হিসাবে, আমি ই-ক্যাবের মধ্যে আরো ডায়নামিক, গতিশীল এবং কানেক্টেড কমিউনিটি গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচিত হলে ই-ক্যাব মিডিয়া উইং প্রতিষ্ঠা করবো, যা আমাদের সকল সদস্যের জন্য কাজ করবে। যে সমস্ত সুযোগ-সুবিধা পাবেন সেগুলো হলো-: মিডিয়া উইং আমাদের সদস্যদের অ্যাচিভমেন্ট (অর্জন), প্রজেক্ট এবং কন্ট্রিবিউশনগুলো হাইলাইট করবে। প্রত্যেকের কঠোর পরিশ্রম যেন তার প্রাপ্য স্বীকৃতি পায়, তা নিশ্চিত করবে। ই-ক্যাবের প্রতি মাসের অ্যাক্টিভিটি আপডেট, ইন্ডাস্ট্রি নিউজ এবং আপকামিং ইভেন্টগুলো সবাইকে জানাতে সাহায্য করবে। আমাদের মেম্বারদের ইন্ডাস্ট্রি এক্সপার্ট দ্বারা টেকনিক্যাল স্কিল থেকে শুরু করে লিডারশিপ ডেভেলপমেন্ট পর্যন্ত সংশ্লিষ্ট বিষয়গুলো বিস্তারিত প্রশিক্ষণ দেয়া হবে। রেগুলার লার্নিং এবং প্রফেশনাল গ্রোথের জন্য থাকবে আর্টিকেল, গাইড এবং টিউটোরিয়ালের একটি অনলাইন ভান্ডার। মেম্বারদের আইডিয়া শেয়ার করার জন্য, কোনো প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য এবং প্রজেক্টগুলোতে একসঙ্গে কাজ করার জন্য ‘ইন্টারেক্টিভ ফোরাম’ নামে একটি প্ল্যাটফর্ম থাকবে, যা পারস্পরিক সমর্থন ও কমিউনিটি তৈরি করবে। মেম্বারদের কানেকশন, অভিজ্ঞতা শেয়ার এবং প্রফেশনাল রিলেশনশিপ গড়ে তুলতে সাহায্য করবে অনলাইন এবং ফিজিক্যাল ইভেন্টগুলো। মেম্বার সার্ভে থাকবে। যেখানে মূল বিষয়গুলোর ইনপুট সংগ্রহের জন্য রেগুলার সার্ভে করা, ই-ক্যাবের ডিসিশন মেকিং প্রসেসকে প্রতিনিধিত্ব করবে। আমাদের কমিউনিটি এবং ইন্ডাস্ট্রিকে প্রভাবিত করে এমন পলিসি পরিবর্তন এবং প্রচেষ্টা সম্পর্কে মেম্বারদের অবগত করবে। অ্যানুয়াল অ্যাওয়ার্ড প্রোগ্রাম করবো। অ্যানুয়াল অ্যাওয়ার্ড প্রোগ্রামের মাধ্যমে কমিউনিটির শ্রেষ্ঠত্ব এবং উদ্ভাবনকে স্বীকৃতি দিয়ে আমাদের মেম্বারদের অ্যাচিভমেন্ট উদযাপন করা হবে। আমাদের ই-ক্যাবের মেম্বারদের কৃতিত্ব এবং অবদানের জন্য প্রতিবছর একটি বার্ষিক পুরস্কার অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করা হবে। বলতে গেলে ই-ক্যাব মিডিয়া উইংয়ের লক্ষ্য হলো- একটি প্রাণবন্ত, সহায়ক, এবং গতিশীল পরিবেশ তৈরি করা, যেখানে সকল সদস্য উন্নতি করতে পারবে। আমরা একসঙ্গে ই-ক্যাব অভিজ্ঞতাকে উন্নত করবো এবং নিশ্চিত করবো যে প্রতিটি সদস্যের সফল হওয়ার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম, সংস্থান এবং স্বীকৃতি রয়েছে।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পুতিনের দল ইউনাইটেড রাশিয়ার জয়জয়কার

রাশিয়ার সংসদীয় নির্বাচনে নিরঙ্কুশ কর্তৃত্ব বজায় রেখেছে প্রেসিডেন্ট ভ্লাদিম...

পর্যটন বিকাশে সরকারি-বেসরকারি সমন্বয় জরুরি: মীর হেলাল উদ্দিন

পর্যটন শিল্পের বিকাশে সরকারি ও বেসরকারি খাতের মধ্যে শক্তিশালী সমন্বয় ও অংশীদা...

তাপমাত্রা পৌঁছেছে ৩৭.৫ ডিগ্রিতে

এক দিনের বিরতির পর দেশের বিভিন্ন অঞ্চলে আবারও তাপপ্রবাহ শুরু হয়েছে। আজ সোমবা...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম ভাষণ ঘিরে নিউইয়র্কে ব্যাপক কৌতূহল

জাতিসংঘের বিশ্বমঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য ঘিরে নিউইয়র্কজুড়ে...

জাকার্তায় দলের সঙ্গে যোগ দিলেন হামজা চৌধুরি

বাংলাদেশ দল জাকার্তায় পৌঁছে প্রস্তুতিও শুরু করে দিয়েছে। অপেক্ষা ছিল দলের সব...

‘প্রয়োজনীয় সহায়তার অভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা’

প্রয়োজনীয় আন্তর্জাতিক সহায়তা ও সুরক্ষার অভাবে পুরো উপত্যকা আজ ধ্বংসস্তূপে পরি...

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

বাংলাদেশ পুলিশের উচ্চপর্যায়ে বড় ধরণের রদবদল করা হয়েছে। এতে পুলিশের ডিআইজি, অত...

আইনশৃঙ্খলার উন্নয়নে পুলিশ-জনতার সমন্বয় বাড়াতে হবে: তথ্য প্রতিমন্ত্রী

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও অপরাধ দমনে পুলিশ ও জনগণের মধ্যে সমন্বয় আরও জোর...

ফিলিস্তিনিদের ওপর নজিরবিহীন হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে: জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে ফিলিস্তিনের গাজার ভয়...

মার্শাল আর্টে ব্রোঞ্জ পদক নিশ্চিত করলেন জিন্নাত

এশিয়ান গেমসের উশু (মার্শাল আর্ট) ডিসিপ্লিনে বাংলাদেশের ক্রীড়া ইতিহাসে এক নতু...

লাইফস্টাইল
বিনোদন
খেলা