সংগৃহীত
টেকলাইফ

স্বাধীনতা দিবসে গুগল ডুডলে বাংলাদেশের পতাকা

আমারবাঙলা ডেস্ক

বিশেষ কোনো দিন, বিশেষ কোনো ব্যক্তি কিংবা আবিষ্কার নিয়ে সার্চ বক্সের ওপরে নিজেদের লোগোর পরিবর্তে এর সঙ্গে সঙ্গতিপূর্ণ নকশার যে লোগো তৈরি করে গুগল, তাকে বলা হয় ডুডল। আজ গুগলের হোমপেজ খুললেই চোখে পড়ছে ছোট্ট জিআইএফ; যা বাংলার স্বাধীনতা উদযাপনের কথা স্মরণ করিয়ে দিচ্ছে।

আজ ২৬ মার্চ, বাঙালি জাতির এক বিশেষ দিন। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। ১৯৭১ সালের ২৬ মার্চ হাজার বছরের পরাধীনতার শৃঙ্খল ভেঙে স্বাধীনতা অর্জন করে বাংলাদেশ। পুরো বিশ্বে যেখানে বাঙালি আছেন, সবাই আবেগ ভরে পালন করছেন স্বাধীনতা দিবস।

বিশ্বের অন্যতম প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে তাদের বিশেষ ডুডলে বাংলাদেশের লাল-সবুজ পতাকা যুক্ত করেছে। স্বাধীনতার প্রতি সম্মান জানিয়ে গুগল হোমপেজে এই বিশেষ আয়োজন করেছে। বুধবার (২৬ মার্চ) রাত ১২টা ১ মিনিট থেকে এটি দেখা যাচ্ছে।

গুগলের হোমপেজে প্রবেশ করলেই দেখা যাচ্ছে, নীল-সাদা আকাশে বাংলাদেশের লাল-সবুজ পতাকা বাতাসে উড়ছে। নিচে ইংরেজিতে গুগল লেখা রয়েছে। ডুডলটিতে ক্লিক করলেই বিশেষ একটি পেজ খুলে যাচ্ছে, যেখানে লেখা রয়েছে‘স্বাধীনতা দিবসের শুভেচ্ছা, বাংলাদেশ! আজকের স্বাধীনতা দিবসের ডুডলে বাতাসে উড়তে থাকা বাংলাদেশের পতাকা দেখানো হয়েছে।’

এর আগে ২০১৩ সালে প্রথমবার বাংলাদেশের স্বাধীনতা দিবসের সম্মানে ডুডল তৈরি করেছিল গুগল। তখন স্বাধীনতার ৪৩তম বার্ষিকী ছিল। এ ছাড়া বিজয় দিবসসহ বাংলাদেশের নানান গুরুত্বপূর্ণ দিবসে গুগল ডুডল প্রকাশ করেছে।

বিশেষ দিন উপলক্ষে হামেশাই নতুন রকমের ডুডল প্রকাশ করে গুগল। এখনও পর্যন্ত পাঁচ হাজারেরও বেশি ডুডল বানানো হয়েছে গুগলের পক্ষ থেকে। প্রথমবারের বিশেষ ডুডল প্রকাশিত হয় ১৯৯৮ সালের ৩০ আগস্ট। তবে একেবারে নতুন রূপে বিশেষ ডুডল তৈরি শুরু হয় ২০০৫ থেকে। ২০১০ সাল থেকে গুগল ডুডলে ছোট ছোট গেম খেলারও প্রচলন শুরু হয়। তারপর থেকে যত দিন এগিয়েছে ততই নতুনভাবে আত্মপ্রকাশ করেছে এই বিশেষ ডুডল। এর আগে গুগলের ডুডলে ঠাঁই পেয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসসহ বাংলাদেশের বিভিন্ন ঐতিহাসিক মুহূর্ত।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

গাইবান্ধার কাগজের তৈরী প্লেট ছড়িয়ে পড়ছে রাজধানীসহ সারাদেশে

প্লাস্টিক ও থার্মোকলের ক্ষতিকর ব্যবহার কমিয়ে পরিবেশ সুরক্ষায় দেশজুড়ে যখন ওয়া...

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

প্রবাসীদের নিরাপত্তা ও আইন মানতে ১০ নির্দেশনা

বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য ১০ দফা জরুরি নির্দেশনা জারি করেছে প্র...

‘আন্ধার’-এ তুষির লুক দেখে মুগ্ধ ভক্তরা

বাংলাদেশি চলচ্চিত্রে ভৌতিক ঘরানার নতুন সংযোজন হতে যাচ্ছে নির্মাতা রায়হান রাফী...

অস্ত্র সমর্পণের আগে ইসরায়েলি বাহিনীর বিদায় চায় হামাস

গাজা উপত্যকা থেকে ইসরায়েলি বাহিনী সম্পূর্ণভাবে প্র...

প্রকাশ্যে ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড’-এর প্রথম ট্রেইলার

বহুল প্রতীক্ষিত ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড&rsqu...

টুথপেস্টে ব্রণ সারে—মিথ নাকি বাস্তবতা?

ব্রণ একটি সাধারণ ত্বকের সমস্যা, যা মূলত লোমকূপ বন্ধ হয়ে প্রদাহ সৃষ্টি হলে দেখ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা