ছবি-সংগৃহীত
খেলা

সাকিবকে অধিনায়কত্ব দেওয়া সেরা সিদ্ধান্ত: বিসিবি

ক্রীড়া প্রতিবেদক: বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসানকে বিশ্বকাপের আগে কম সমালোচনা শুনতে হয়নি। অভিজ্ঞ ওপেনার তামিম ইকবালকে বাদ দেওয়া, দল সম্পর্কে গণমাধ্যমে ইন্টারভিউ প্রদান, সবমিলিয়ে সাকিবের পক্ষে ছিল না সময়।

তবে বিশ্বকাপের বড় মঞ্চে আরও একবার নিজেকে প্রমাণ করেছেন সাকিব। বিতর্কিত মুহূর্তে আবারও নিজেকে প্রমাণ করেছেন সময়ের অন্যতম সেরা এই ক্রিকেটার।

বল হাতে তিন উইকেটের পাশাপাশি অধিনায়ক সাকিবের আগ্রাসী মনোভাবটা সবার নজর কেড়েছে। আফগানদের বিপক্ষে বাংলাদেশের দাপুটে জয়ের পেছনে সাকিবের অধিনায়কত্বকে বাড়তি কৃতিত্ব দিচ্ছেন সকলেই। ম্যাচের পরদিন বাংলাদেশ দলের কর্মকর্তাদের কাছেও প্রশ্ন ছিল অধিনায়ক সাকিবকে নিয়ে।

সাকিবকে অধিনায়ক করাই সেরা সিদ্ধান্ত প্রশ্নে বিসিবি পরিচালক তানভীর আহমেদ টিটু ধর্মশালায় সাংবাদিকদের বলেন, ‘আমার মনে হয় এখন অবধি তো তাই মনে হচ্ছে। এই মুহূর্তে দলে যারা আছে, তাদের মধ্যে ক্যাপ্টেন্সি করার মতো ম্যাটেরিয়ালগুলো যদি আমরা দেখি; অনেকগুলো প্লেয়ারেরর মধ্যে আছে। কিন্তু যাদের মধ্যে আছে, তাদের মধ্যে থেকে সম্ভাব্য সেরা অপশন হচ্ছে সাকিব আল হাসান।

সাকিবের একটা ব্যাপার হচ্ছে সে অনেক অভিজ্ঞ, অনেকদিন ধরেই খেলছে। চাপ নেওয়ার যে ব্যাপারটা থাকে, সেটা সে খুব সহজেই সামলাতে পারে। ’

সম্ভাব্য সেরা অপশন হচ্ছে সাকিব আল হাসান। সাকিবের একটা ব্যাপার হচ্ছে সে অনেক অভিজ্ঞ, অনেকদিন ধরেই খেলছে। চাপ নেওয়ার যে ব্যাপারটা থাকে, সেটা সে খুব সহজেই সামলাতে পারে।

বিসিবির এই পরিচালক আরও যোগ করেন ‘আমরা কর্মকর্তা হিসেবে বা আপনারা, দর্শকদের কথা বলতে পারি; আমরা যে পরিমাণ টেনশনে ছিলাম আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ হবে। সেখানে আমাদের যতটুকু টেনশন ছিল, আমার মনে হয় না প্লেয়ারদের মধ্যে সেটি ছিল।

কারণ ম্যাচের আগের দিনও তাদের মাইন্ড সেট আপ খুব শক্তিশালী ছিল। ওদের এই অ্যাটিচিউডে বোঝা গেছে তারা অত বেশি চিন্তিত না। তারা তাদের বেস্ট পসিবল যেটা দেওয়ার, সেটাই চেষ্টা করবে। কাজে লাগানো, পরিকল্পনা করা ও সেটা প্রয়োগ করার মধ্যেই তাদের মূল ফোকাসটা আছে। ’-যোগ করেন টিটু।

দলগত হয়ে খেলার কথাও শোনা গেল টিটুর কণ্ঠে, ‘আমরা সবসময় যেটা বলি, এগারোজন ক্রিকেটারের একটা দল হয়ে খেলা। সেটা কিন্তু আমরা কালকে শুরু থেকেই দেখেছি।

সাকিব অসাধারণ অধিনায়কত্ব করেছে। আমাদের যে ফিল্ডিং করেছে সবাই, তারা যেভাবে ব্যাটিং ও বোলিং করেছে। এ সবটাতেই কিন্তু বোঝা গেছে তাদের শতভাগ দেওয়ার ইচ্ছে ও সেটি দিচ্ছে। ’

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডা. ফেরদৌস আলম

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী পশ...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা