ছবি-সংগৃহীত
খেলা

বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরির করলেন মার্করাম

ক্রীড়া প্রতিবেদক: ভারতের মাটিতে এবারের বিশ্বকাপে রানের বন্যা হবে এমনটা আগেই বলা হয়েছিলো। প্রস্তুতি ম্যাচ থেকেই মিলেছিল সেই আভাস। বিশ্বকাপের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের ব্যাটিংটাও ঝড়ের লক্ষণ ছিল।

তবে আজ দক্ষিণ আফ্রিকা যা করলো, তাকে এককথায় ব্যাটিং তাণ্ডবই বলা চায়। শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে রানের বিশাল পাহাড় দাঁড় করিয়েছে প্রোটিয়ারা।

দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ব্যাট হাতে রীতিমতো রানের উৎসবই করেছে। তিন ব্যাটারের সেঞ্চুরিতে ভর করে বিশাল সংগ্রহের পথে রয়েছে দক্ষিণ আফ্রিকা।

বিশ্বকাপের রেকর্ডবুকে এমন বড় স্কোরের দিনে নিজের নাম তুলেছেন এইডেন মার্করাম। এই প্রোটিয়া ব্যাটার বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড নিজের করে নিয়েছেন।

সেঞ্চুরির মাইলফলকে ৪৯ বলে পৌঁছে গিয়েছেন। সেঞ্চুরির পর অবশ্য মার্করামের ইনিংস বড় করা হয়নি। ৫৩ বলে ১০৬ রান করে দিলশান মাদুশাঙ্কার বলে আউট হয়েছেন তিনি।

আয়ারল্যান্ডের কেভিন ও ব্রায়ান এর আগে বিশ্বকাপের দ্রুততম সেঞ্চুরির মালিক ছিলেন। ইংল্যান্ডের বিপক্ষে ২০১১ বিশ্বকাপে ৫০ বলে শতরান করেছিলেন এই আইরিশ ব্যাটার।

সেরার তালিকায় উঠে আসার পথে গ্লেন ম্যাক্সওয়েলের ৫১ বলে ১০০ (২০১৫ বিশ্বকাপ) এবং এবিডি ভিলিয়ার্সের ৫২ বলে ১০০ রানের ইনিংস পেছনে ফেলেছেন মার্করাম।

এইডেন মার্করাম ছাড়াও এদিন সেঞ্চুরির দেখা পেয়েছেন আরও দুই প্রোটিয়া ব্যাটার। ওপেনার কুইন্টন ডি কক করেছেন ৮৪ বলে ১০০। আর রাসি ভ্যান ডার ডুসেন ১১০ বলে খেলেছেন ১০৮ রানের ইনিংস।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

সরকার নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন রয়েছে...

সৎ সাহস থাকলে দেশে ফিরে আসুন : সমাজকল্যাণমন্ত্রী

সৎ সাহস থাকলে বিদেশে বসে আস্ফালন না করে আওয়ামী লীগ নেতাদের দেশে ফিরে আইন-আদা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা