সংগৃহীত
খেলা

লাল কার্ড, পেনাল্টি মিসের ম্যাচে রিয়ালের জয়

ক্রীড়া ডেস্ক

প্রতিপক্ষের মাঠে খেলতে নামা চ্যালেঞ্জিং। শুরুতেই গোল হজম এবং পরে দলের একজন খেলোয়াড় লাল কার্ড দেখে বসলে পরিস্থিতি আরো জটিল হয়ে ওঠে। এমন প্রতিকূল অবস্থার মধ্যেই ভ্যালেন্সিয়ার বিপক্ষে লা লিগার গুরুত্বপূর্ণ ম্যাচে রিয়াল মাদ্রিদ পেয়েছে অবিশ্বাস্য জয়। ভিনিসিয়াস জুনিয়রের লাল কার্ড এবং জুড বেলিংহামের পেনাল্টি মিসের পরও লুকা মডরিচ ও বেলিংহামের গোলে ২-১ ব্যবধানে জয় পায় দলটি। এই জয়ের সুবাদে লা লিগার শীর্ষে উঠেছে রিয়াল।

গত অক্টোবরে ভ্যালেন্সিয়ায় বন্যার কারণে স্থগিত হওয়া এই ম্যাচটি শুক্রবার (৩ জানুয়ারি) রাতে মেস্তায়ায় অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য রিয়াল মাদ্রিদ প্রায় ১০ লাখ ইউরো অনুদান দিয়েছিল। সে জন্য ম্যাচের আগে রিয়াল অধিনায়ক লুকাস ভাসকেজের হাতে সম্মাননা স্মারক তুলে দেয় ভ্যালেন্সিয়া।

ম্যাচের শুরু থেকে স্বাগতিক ভ্যালেন্সিয়ার সামনে কিছুটা খাবি খেতে থাকে রিয়াল। ২৭ মিনিটে হুগো দুরোর গোলে এগিয়ে যায় ভ্যালেন্সিয়া। বিরতির আগে রিয়াল সেই গোল শোধ করতে পারেনি।

বিরতির পর রিয়াল একাধিক সুযোগ পেলেও তা কাজে লাগাতে ব্যর্থ হয়। একটি পেনাল্টি পেয়েছিল দলটি, তবে জুড বেলিংহামের শট বারপোস্টে লেগে ফিরে আসে। কিছুক্ষণ পর বেলিংহামের আরেকটি গোল ভিএআরের সিদ্ধান্তে বাতিল হয়।

৭৯ মিনিটে ভিনি লাল কার্ড দেখলে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে। প্রতিপক্ষ বক্সে ফাউলের শিকার হয়ে উঠে দাঁড়িয়ে ভ্যালেন্সিয়া গোলরক্ষক স্তোলে দিমিত্রিয়েভস্কিকে ধাক্কা দিলে ভিএআরের সাহায্যে রেফারি তাকে লাল কার্ড দেখান। ১০ জনের দলে পরিণত হয় রিয়াল।

তবে এখানেই নাটকের শেষ নয়। ম্যাচের ৮৫ মিনিটে লুকা মডরিচ গোল করে রিয়ালকে সমতায় ফেরান। যোগ করা অতিরিক্ত সময়ে জুড বেলিংহামের দুর্দান্ত এক গোলে জয় নিশ্চিত করে রিয়াল মাদ্রিদ।

এই জয়ের ফলে রিয়াল মাদ্রিদ ৪৩ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষে উঠে এসেছে। দ্বিতীয় স্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের চেয়ে দুই পয়েন্টে এগিয়ে আছে তারা। রিয়ালের সমান সংখ্যক ম্যাচ খেলা বার্সেলোনা তাদের চেয়ে পাঁচ পয়েন্ট পিছিয়ে রয়েছে।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাতে নারাজ জাপান

মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাঙ্কারের নির...

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো...

ঈদের আগে সংসদের শেষ বৈঠক শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠক শুরু হয়েছে।

পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্র...

আজ দুপুরে সিঙ্গাপুর নেওয়া হবে মির্জা আব্বাসকে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য আজ দুপুর ১২টা...

ভারতীয় ভিসা নিয়ে যে বার্তা দিলেন হাইক‌মিশনার

বাংলাদেশিদের জন্য বন্ধ রাখা ভারতীয় পর্যটন (ট্যুরিস্ট) ভিসা চালুর চেষ্টা অব্যা...

শাহজালাল বিমানবন্দর থেকে আরও ২৮ ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরও ২৮টি...

জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করতে পারবে ৩৫ হাজার মানুষ: ডিএসসিসি

জাতীয় ঈদগাহ মাঠে ঈদের জামাতের প্রস্তুতি প্রায় সম্পন্ন। এবার ৩৫ হাজার মানুষ এক...

যেসব দেশ সহায়তা করছে না, তাদের দেখে নেব: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশের প্রতি কড়া হুঁশিয়ারি...

খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বিএনপির ইশতেহারে ঘোষিত অঙ্গীকার &lsqu...

লাইফস্টাইল
বিনোদন
খেলা