ছবি: সংগৃহীত
খেলা
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ওডিআই

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতেছে বাংলাদেশ। সেন্ট কিটসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন মেহেদী হাসান মিরাজ।

টস জিতে মেহেদী হাসান মিরাজ বলেছেন উইকেট দেখে খুব ভালো মনে হয়েছে। সেই সুবিধা কাজে লাগিয়ে ২৮০ রান করতে চান তারা। তবে ক্যারিবিয়ান অধিনায়ক শাই হোপ বলেছেন, তিনি টস জিতলে বোলিং নিতেন। কারণ শুরুর উইকেটে আর্দ্রতা আছে। আর সেটাই বোলারদের জন্য বড় ফ্যাক্টর হতে পারে।


একাদশে কারা

বাংলাদেশ তিন পেসার, দুই স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে। স্পিনে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের সঙ্গে আছেন রিশাদ হোসেন। পেস বোলিংয়ে তাসকিন আহমেদ ও নাহিদ রানার সঙ্গে তানজিদ হাসান।

বাংলাদেশ একাদশ: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), লিটন কুমার দাস, তানজিদ হাসান, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ, জাকের আলি, আফিফ হোসেন, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম হাসান, নাহিদ রানা।

চার পেসার ও দুই স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। গুডাকেশ মোটির সঙ্গে স্পিনে আছেন রোস্টন চেজ। পেস বোলিংয়ে আলজারি জোসেফ, জেইডেন সিলসের সঙ্গে দুই অলরাউন্ডার রোমারিও শেফার্ড ও জাস্টিন গ্রেভস।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: শেই হোপ (অধিনায়ক/উইকেটরক্ষক), ব্র্যান্ডন কিং (সহ-অধিনায়ক), কেসি কার্টি, রোস্টন চেজ, জাস্টিন গ্রেভস, আলজারি জোসেফ, এভিন লুইস, গুডাকেশ মোটি, শেরফানে রাদারফোর্ড, জেইডেন সিলস, রোমারিও শেফার্ড।

আমার বাঙলা/ এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কাস্পিয়ান সাগরে নৌমহড়ায় ভেসে গেল ১৯ সেনা, নিহত ৯

কাস্পিয়ান সাগর উপকূলে নৌবাহিনীর সামরিক মহড়া চলাকালে প্রবল স্রোতে ভেসে গিয়ে...

বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

সরকার দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে...

‘গঙ্গা পানিবণ্টনে নতুন চুক্তির দাবি বাংলাদেশের’

গঙ্গার পানি বণ্টন নিয়ে ভারতের সঙ্গে বিদ্যমান চুক...

আসিয়ান কাপে বাংলাদেশের লক্ষ্য ৩-৪ পয়েন্ট: জামাল

ফিফা আসিয়ান কাপে মালয়েশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করতে যা...

জামায়াতের ইন্ধনে আ’লীগ মিছিল করার সাহস পাচ্ছে: রাশেদ খান

আওয়ামী লীগ ইস্যুতে জামায়াতের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রীর রা...

তেলের মূল্যবৃদ্ধির প্রভাব সবজির বাজারে

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে রাজধানীর সবজির বাজারে। সপ্তাহের ব্যাব...

টেকসই উত্তরণে ৬ দফা প্রস্তাব বাংলাদেশের

স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) উন্নয়ন ও উত্তরণ প্রক্রিয়া যাতে টেকসই ও নির্বিঘ্...

দেশে ৮ অঞ্চলে ঝড়ের শঙ্কা

দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমক...

নেতানিয়াহুর সফরের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ

জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর...

আজকের নামাজের সময়সূচি (২৫ সেপ্টেম্বর)

ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে নামাজ অন্যতম। প্রত্যেক মুসলমানের জন্য ওয়াক্ত মত...

লাইফস্টাইল
বিনোদন
খেলা