ফাইল ছবি
খেলা

আগামী বছর বাংলাদেশে বসবে অনূর্ধ্ব-২০ সাফের আসর

ক্রীড়া ডেস্ক

অনূর্ধ্ব-২০ নারী সাফ চ্যাম্পিয়নশিপের আয়োজক দেশ ও খেলা শুরুর তারিখ নির্ধারিত হয়েছে। আগামী বছর ২০২৫ সালের ১১ থেকে ১৯ ফেব্রুয়ারি বাংলাদেশে বসবে সাফ চ্যাম্পিয়নশিপের আসর।

বুধবার (২০ নভেম্বর) সাফের ভার্চুয়াল সভায় দুটি বয়স ভিত্তিক টুর্নামেন্টের বিষয়ে সিদ্ধান্ত হয় তখন এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল বলেন, বাফুফেকে আমরা চিঠি দিচ্ছি, ভেন্যুর নাম জানাতে।

চলতি বছর কমলাপুর স্টেডিয়ামে সাফ টুর্নামেন্ট আয়োজন করে সমালোচনায় পড়েছিল বাফুফে। জানুয়ারিতে বঙ্গবন্ধু স্টেডিয়াম খেলার উপযোগী হওয়ার কথা। তবে এই ভেন্যু নাকি বিকল্প কোনো ভেন্যু নিয়ে বাফুফে ভাবছে, সেটাই এখন দেখার বিষয়।

অন্যদিকে পুরুষ অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টেরও ভেন্যু এবং সময়সূচি চূড়ান্ত হয়েছে। আগামী ৫-১৫ নভেম্বর এই টুর্নামেন্ট আয়োজন করবে ভারত। এজন্য অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে চিঠি দিয়েছে সাফ। এ ছাড়া আগামী বছর পুরুষ সিনিয়র সাফ টুর্নামেন্টও আছে। তবে এখনো এই টুর্নামেন্টের ভেন্যু চূড়ান্ত হয়নি। সাফের সাধারণ সম্পাদক আরও বলেন, মার্কেটিং কোম্পানির সঙ্গে আলোচনার পর এটি ঠিক হবে। আগামী মাসে এ নিয়ে মিটিং আছে।

এ বছরের শুরুতে ঘরের মাঠে মেয়েদের অনূর্ধ্ব-২০ সাফে ভারতের সঙ্গে যুগ্মভাবে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বাংলাদেশ। শিরোপা ধরে রাখার মিশনে বয়সভিত্তিক এই প্রতিযোগিতার ২০২৫ সালের আসরটিও বসবে দেশের মাটিতে।

.

আমার বাঙলা/এসএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রথমবার ভারত থেকে এলো ৫০০ টন ইলিশ

ইলিশের বাণিজ্যে এবার দেখা গেল ভিন্ন এক চিত্র। এতদিন বাংলাদেশ থেকে ভারতে ইলিশ...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

সাড়ে ৬ কোটি বছর পর মিলল ডাইনোসরের চলার পথ

জীবাশ্মবিদেরা এমন এক জীবাশ্ম পদচিহ্নের সন্ধান পেয়েছেন, যেটিকে পূর্ণবয়স্ক টাইর...

ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ৫৮ বিমান অভিযান

ইরানের মদতপুষ্ট হুথি বিদ্রোহীদের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে শনিবার রাত থেকে র...

জ্বালানি সংকট সমাধানে সরকারি উদ্যোগে আশাবাদী ব্যবসায়ীরা

শিল্পকারখানায় নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সরকারের দীর্ঘমে...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

বৈঠকে বসছেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্য ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু করার লক্ষ্য ন...

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সংঘর্ষে নিহত অন্তত ২১

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় একাধিক যানবাহনের মর্মান্তিক সংঘর্ষ...

অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন-পোল্যান্ড সীমান্তের কাছে একটি ট্রেনে রুশ ড্...

কাল থেকে কারখানায় চাহিদামতো গ্যাস-বিদ্যুৎ: প্রধানমন্ত্রী

আগামীকাল মঙ্গলবার থেকে শিল্পকারখানায় চাহিদা অনুযায়ী বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা