ছবি-সংগৃহীত
খেলা
এশিয়া কাপ

নেপালকে উড়িয়ে সুপার ফোরে ভারত

ক্রীড়া ডেস্ক: বৃষ্টি আইনে এশিয়া কাপের গ্রুপপর্বের দ্বিতীয় ম্যাচে নেপালকে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে সুপার ফোরে স্থান করে নিয়েছে ভারত।

সোমবার (৪ সেপ্টেম্বর) শ্রীলঙ্কার পাল্লেকেলে ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে নেপাল আগে ব্যাট করতে নেমে ৪৮.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৩০ রান করে। জবাবে বৃষ্টি আইনে নির্ধারিত হওয়া ১৪৫ রান ভারত ২০.১ ওভারে কোনো উইকেট না হারিয়েই তুলে নেয়।

অধিনায়ক রোহিত শর্মা অপরাজিত ৭৪ ও শুভমান গিল অপরাজিত ৬৭ রানের ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।

ভারত এর আগের ম্যাচেও বৃষ্টির কারণে প্রথম ম্যাচে পাকিস্তানের সাথে পয়েন্ট ভাগাভাগি করে ভারত। আজ দ্বিতীয় ম্যাচে নবাগত নেপালের মুখোমুখি হয়। নেপাল তাদের ২৩১ রানের লড়াকু টার্গেট ছুড়ে দেয়।

ভারত সেই টার্গেটে ব্যাট করতে নামার পর পরই বৃষ্টি এসে হানা দেয়। বৃষ্টির কারণে লম্বা সময় খেলা বন্ধ থাকার পর বাংলাদেশ সময় রাত পৌনে ১১টায় আবার খেলা শুরু হয়। তবে ওভার কাটা হয়। তাতে বৃষ্টি আইনে ভারতের সামনে জয়ের লক্ষ্যমাত্রা দাঁড়ায় ২৩ ওভারে ১৪৫ রান।

আর সেটা ২০.১ ওভারেই ভারত তুলে নেয় কোনো উইকেট না হারিয়েই। রোহিত ৬টি চার ও ৫ ছক্কায় অপরাজিত ৭৪ রান করেন। আর গিল ৮টি চার ও ১ ছক্কায় করেন অপরাজিত ৬৫ রান।

এই জয়ে ২ ম্যাচ থেকে ৩ পয়েন্ট ও ১.০২৮ নেট রান রেট নিয়ে এ গ্রুপে দ্বিতীয় হয়ে সুপার ফোরে পা রাখে ভারত। পাকিস্তান সমান পয়েন্ট ও ৪.৭৬০ নেট রান রেট নিয়ে হয় গ্রুপ চ্যাম্পিয়ন। প্রথম ম্যাচে ২৩৮ ও দ্বিতীয় ম্যাচে ১০ উইকেটে হেরে বিদায় নিলো প্রথমবার এশিয়া কাপ খেলা নেপাল।

তার আগে প্রথমে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে সূচনাটা দারুণ করেন নেপালের কুশাল ভুরটেল ও আসিফ শেইখ। ৯.৪ ওভারেই তারা দুজন তোলেন ৬৫ রান। এই রানে ফেরেন কুশাল। তিনি ৩টি চার ও ২ ছক্কায় ৩৮ রান করে যান।

হিমালয়ের দেশটি সেখান থেকে ১০১ রান যেতেই আরও ৩টি উইকেট হারায়। ভিম শারকি ৭, অধিনায়ক রোহিত পাউডেল ৫ ও কুশাল মাল্লা ২ রান করে আউট হন।

এরপর আসিফ ও গুলসান ঝা দলীয় সংগ্রহকে ১৩২ পর্যন্ত টেনে নেন। এই রানে আসিফ আউট হন ৮টি চারে সর্বোচ্চ ৫৮ রান করে। আসিফ যাওয়ার পর গুলসান ঝাও বেশিক্ষণ টিকতে পারেননি। ১৪৪ রানের মাথায় তিনি আউট হন ৩ চারে ২৩ রান করে।

এরপর দীপেন্দ্র সিং ৩ চারে ২৯ ও সোমপাল কামি ১ চার ও ২ ছক্কায় ৪৮ রান করলে ২০০ রান পেরোয় নেপালের দলীয় সংগ্রহ। শেষদিকে সন্দীপ লামিচানের ৯ রানের ইনিংসে ভর করে নেপাল ৪৮.২ ওভারে অলআউট হয় ২৩০ রান করে।

ভারতের মোহাম্মদ সিরাজ ও রবীন্দ্র জাদেজা বল হাতে ৩টি করে উইকেট নেন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

বাক্স থেকে উদ্ধার পাঁচ নবজাতকের দেহাবশেষ

ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের অরেঞ্জ শহরের একটি বাড়িতে রাখা কাগজের বাক্স থেকে...

শিক্ষা খাতে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা