ছবি: সংগৃহীত
জাতীয়

সিটি ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষে রণক্ষেত্র সায়েন্সল্যাব

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড়ে ঢাকা সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ চলছে। আজ রোববার সকাল থেকে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। বিকেলে তা সংঘর্ষে রূপ নেয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে আজ সকাল থেকে উত্তেজনা চলছিল। তবে কী নিয়ে এই উত্তেজনা তা জানা যায়নি। উত্তেজনার জের ধরে দুই পক্ষের মধ্যে ইট–পাটকেল নিক্ষেপ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরে বিকেল ৪ টার পর এটি সংঘর্ষে রূপ নেয়। বিকেল ৫ টা ৪০ মিনিটে এই প্রতিবেদন লেখার সময় সিটি কলেজের মূল ফটকের সামনে ইট–পাটকেল নিক্ষেপ করা হচ্ছিল। সিটি কলেজের মূল ফটক ভাঙার চেষ্টা করে কেউ কেউ।

এর আগে বিকেল সাড়ে ৫ টার দিকে সিটি কলেজের শিক্ষার্থীদের লাঠিসোঁটা নিয়ে অবস্থান করতে দেখা যায়। হঠাৎ করে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা সিটি কলেজের শিক্ষার্থীদের ধাওয়া দিলে কলেজের ভেতরে ঢুকে মূল ফটক বন্ধ করে দেয়।

জানতে চাইলে ঢাকা মহানগর কলেজ (ডিএমপি) রমনা বিভাগের অতিরিক্ত উপকমিশনার জিসানুল হক গণমাধ্যম বলেন, দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা চলছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

আমার বাঙলা/ এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ জন অগ্নিদগ্ধ

নারায়নগঞ্জ বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন সহ ৫ জন অগ্নিদগ...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অর্জন নিয়ে প্রশ্ন,

জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী শাসন ও তার প্রভাব নির্মূল করা। তব...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা