জাতীয়

শাহবাগে লোক জড়ো করা সেই মোস্তাফা আমীন আটক

আমার বাঙলা ডেস্ক

‘বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে জনপ্রতি এক লাখ টাকা করে সুদমুক্ত ঋণ দেওয়া হবে’- আর এই ঋণ পেতে হলে এক হাজার টাকা ফি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর প্রত্যেককে অংশ নিতে হবে শাহবাগের সমাবেশে- এমন শর্ত দিয়ে দেশে বিভিন্ন স্থান থেকে রাজধানীর শাহবাগে লক্ষাধিক মানুষকে জড়ো করার চেষ্টা করে ‘অহিংস গণ-অভ্যুত্থান’ নামের একটি সংগঠন।

সোমবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় তথাকথিত অহিংস গণ-অভ্যুত্থান বাংলাদেশের আহ্বায়ক আ ব ম মোস্তফা আমীনকে আটক করেছে পুলিশ। তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খলিল মনসুর।

জানা গেছে, ‘অহিংস গণ-অভ্যুত্থান’ নামের সংগঠনটি সারা দেশের খেটে খাওয়া গরিব মানুষগুলোকে টার্গেট করে বিদেশে পাচার হওয়া টাকা ফেরত এনে সেগুলো বিনা সুদে ঋণ দেওয়ার প্রলোভন দেখায়। এর বিনিময়ে রেজিস্ট্রেশন ফি বাবদ জনপ্রতি এক হাজার করে টাকাও হাতিয়ে নেয় তারা।

রবিবার রাত ১টার পর থেকেই সারা দেশ থেকে বাস, পিক-আপ ও মাইক্রোবাসে করে ঢাকায় আসতে শুরু করে সাধারণ মানুষ। তবে বেশির ভাগই জানেন না, কী হবে।

এদিকে, ঢাকায় লোকজন জড়ো করার অভিযোগে মানিকগঞ্জ শহরের জরিনা কলেজ এলাকার বাসা থেকে দবির হোসেন, হাসিনা আক্তার ও দবিরের স্ত্রী চামিলী আক্তারকে আটক করা হয়েছে বলে জানান মানিকগঞ্জ সদর থানার ওসি এস.এম. আমানুল্লাহ।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিনাসুদে লাখ টাকা থেকে কোটি টাকার ঋণ দেওয়ার প্রলোভনে সকাল ৬টার দিকে মানিকগঞ্জ জেলার বিভিন্ন এলাকা থেকে অসংখ্য মানুষ জরিনা কলেজ এলাকার দবিরের ব্সার সামনে জড়ো হন। দবির ও হাসিনা আক্তার আগত মানুষদের সাতটি বাসে নিয়ে ঢাকার শাহবাগের উদ্দেশ্য রওনা হন। শাহাবাগ যাওয়ার পরে পরিস্থিতি খারাপ দেখে ওই বাসগুলোতে করেই মানিকগঞ্জ ফিরে আসেন তারা।

আমার বাঙলা/এনবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

ভবিষ্যৎমুখী আইনেই এগোবে বাংলাদেশ

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার চাবিকাঠি বলে মন্ত...

শিক্ষাঙ্গনে রাজনীতি নয়, চাই মুক্তবুদ্ধির চর্চা

শিক্ষককে হতে হয় জ্ঞানের বাহক, বিবেক জাগ্রত করার সহযাত্রী এবং মানুষ গড়ার কারিগ...

এশিয়া কাপের ট্রফি না নেওয়ার কারণ জানাল বিসিসিআই

ভূরাজনৈতিক উত্তেজনার কারণে এশিয়া কাপের ট্রফি গ্রহণ না করার সিদ্ধান্তের ব্যাখ্...

রায়েরবাজারে অবৈধ অটোরিকশা গ্যারেজে অভিযান, মালিক গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুর থানাধীন রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় অবৈধ অটোরি...

ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ৫৮ বিমান অভিযান

ইরানের মদতপুষ্ট হুথি বিদ্রোহীদের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে শনিবার রাত থেকে র...

লাইফস্টাইল
বিনোদন
খেলা