ছবি: সংগৃহীত
জাতীয়

বাংলাদেশে গণঅভ্যুত্থান পূর্ব ও পরবর্তীতে সব হত্যারই সুষ্ঠু বিচার হওয়া উচিত

কূটনৈতিক প্রতিবেদক

বাংলাদেশে গণঅভ্যুত্থানপূর্ব ও পরবর্তী পুলিশ হত্যা ও মব জাস্টিসসহ সব হত্যারই সুষ্ঠু বিচার হওয়া উচিত বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রধান ভলকার টুর্ক। বুধবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর একটি অভিজাত হোটেলে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ‘কমিশন গঠনের মধ্য দিয়ে অপরাধীদের শাস্তির আওতায় আনতে হবে। যেকোনো হত্যার বিচারের জন্য অনুসন্ধান প্রয়োজন। এ ক্ষেত্রে বাংলাদেশকে সাহায্য করাটাই আমাদের লক্ষ্য। আমাদের কাজই হলো বাংলাদেশের এই পরিবর্তনে পূর্ণ সহায়তা করা। নতুন সরকারের ওপর পূর্ণ আস্থা রয়েছে, তারা সকলের সহায়তা পেলে সব কিছুই করতে পারবেন। বাংলাদেশ সম্প্রতি মানবাধিকার ইস্যুতে অনেক উন্নতি করেছে। কিছুদিন আগের বাংলাদেশের সাথে বর্তমানের অনেক পার্থক্য।

তিনি আরও বলেন, বিশেষ করে গত দুমাসে বাংলাদেশ অনেক ইস্যুতে কাজ করছে, পরিবর্তনগুলো আমরা কাছ থেকে দেখার চেষ্টা করছি। এই সময়ে ছাত্র-জনতার ভূমিকাও প্রশংসনীয়।

উন্নত দেশগুলোর তুলনায় উন্নয়নশীল দেশগুলোতে অফিস খোলার বিষয়ে জাতিসংঘের আগ্রহ বেশি থাকে কেন, এমন প্রশ্নের জবাবে ভলকার টুর্ক বলেন, আমরা সারাবিশ্বেই মানবাধিকার ইস্যুতে কাজ করছি। ইউরোপে, যুক্তরাষ্ট্রে জাতিসংঘের অফিস রয়েছে। আমরা অনেক দেশেই অফিস খুলতে চাই, কিন্তু এর সাথে আর্থিক বিষয়টিও তো জড়িত।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চুক্তি হলে সাত দিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের

যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি হলে সাত দিনের মধ্...

উপজেলায় প্রথম হয়েও প্রাথমিকের ভেরিফিকেশনে বাদ পড়লেন তামান্না

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় লিখিত ও মৌখিক পরীক্ষা...

ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির লাইসেন্স দিল যুক্তরাষ্ট্র

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলায় ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির...

জিদানের অভিষেকের দিনে এমবাপ্পের ইনজুরি

তুরস্কের বিপক্ষে জয়সূচক গোল এনে দেওয়ার পরই হাঁটুর ইনজুরিতে পড়ে নেশনস...

রংপুরে তরুণদের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে বিশেষ ক্যারিয়ার গ্রুমিং সেশন

ক্যারিয়ার পরিকল্পনা, দক্ষতা উন্নয়ন ও ভবিষ্যৎ কর্মজীবনের প্রস্তুতি নিয়ে রংপুরে...

মাহদী আমিন

সরকারের নাম ভাঙিয়ে কেউ অপকর্ম করলে তাকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না বলে হুঁশ...

আগামী ৫ দিন ভারী বৃষ্টির আভাস

আগামী পাঁচ দিনে দেশের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়ে...

গ্রিসে গ্যাস বিস্ফোরণে ৪ মার্কিন নাগরিকসহ নিহত ৬

গ্রিসের রাজধানী এথেন্সের ঐতিহাসিক ও জনপ্রিয় পর্যটন এলাকা প্লাকায় শক্তিশালী গ্...

বিশ্ব পর্যটন দিবস আজ

আজ ২৭ সেপ্টেম্বর, বিশ্ব পর্যটন দিবস। পর্যটনের সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও...

টিভিতে আজকের খেলা (২৭ সেপ্টেম্বর ২০২৬)

দেশের ও আন্তর্জাতিক অঙ্গনের ম্যাচগুলো কখন, কোন চ্যানেলে সরাসরি দেখা যাবে-চলুন...

লাইফস্টাইল
বিনোদন
খেলা