সংগৃহীত ছবি
জাতীয়

কোটা আন্দোলন প্রত্যাহারের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : কোটা সংস্কার আন্দোলনের সব কর্মসূচি প্রত্যাহার করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।

রোববার (২৮ জুলাই) রাতে গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে আলোচনা শেষে এক ভিডিও বার্তায় এ ঘোষণা দেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম।

এ সময় সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ, আবু বাকের মজুমদার, আসিফ মাহমুদ ও নুসরাত তাবাসসুমসহ আরও পাঁচজন সমন্বয়ক উপস্থিত ছিলেন।

সহিংসতায় হতাহতের ঘটনায় নিন্দা জানিয়ে দ্রুত বিচারের দাবি জানিয়েছেন তারা। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ারও আহ্বান জানান।

নাহিদ ইসলাম বলেন, কোটা সংস্কার আন্দোলন ও তার পরিপ্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতিতে অনেকে অপ্রত্যাশিতভাবে আহত এবং নিহত হয়েছেন। এছাড়া রাষ্ট্রীয় স্থাপনায় অগ্নিসংযোগসহ নানা সহিংস ঘটনা ঘটেছে। আমরা এসব ঘটনার তীব্র নিন্দা জানাই। সুষ্ঠু-তদন্ত সাপেক্ষে দ্রুত বিচারের দাবি জানাচ্ছি।

তিনি আরও বলেন, আমাদের প্রধান দাবি ছিল কোটার যৌক্তিক সংস্কার, যা এরই মধ্যে পূরণ করেছে সরকার। এখন শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানাই। এ মুহূর্ত থেকে আমরা আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি।

আমার বাংলা/এমআর

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কুড়িগ্রামে অসহায় বৃদ্ধ দম্পতির মাথা গোঁজার ঠাঁই নেই, মানবিক সহায়তার আবেদন

কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের গোপালের খামার পূর্ব কুমারপুর গ্রামের...

ফের পদ্মায় যাত্রীবাহী বাস

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে আবারও এক ভয়াবহ দুর্ঘটনার পুনরাবৃত...

বাংলাদেশকে হজ রোডম্যাপ ২০২৭ হস্তান্তর করলো সৌদি আরব

চলতি বছরের হজ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হওয়ার পর সৌদি আরবের হজ ও উমরাহ মন্ত্...

অবহেলায় কুয়েত মৈত্রী হাসপাতাল, রোগীদের জন্য নেই ফ্যান, অসহনীয় গরম!

বৃহত্তর উত্তরা, তুরাগ, দক্ষিণখান ও উত্তরখান এলাকার লাখ লাখ মানুষের চিকিৎসার এ...

মনোহরদীতে কৃষি বিষয়ক "পার্টনার কংগ্রেস "অনুষ্ঠিত 

নরসিংদীর মনোহরদীতে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফর্মেশন ফর নি...

জিমেইল হ্যাক, ব্যাংক হিসাব থেকে টাকা সরিয়ে জুয়া ও গরুর ব্যবসায় বিনিয়োগ

জিমেইল অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিয়ে ব্যাংক ও মোবাইল আর্থিক সেবার (এমএফএস) হি...

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে পেকুয়া বিএনপির প্রস্তুতি সভা

কক্সবাজারের পেকুয়ায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান...

চকরিয়ায় প্রধানমন্ত্রীর সভাস্থল পরিদর্শনে স্বরাষ্ট্র সচিব

আগামী ১৪ জুন কক্সবাজারের চকরিয়া, নবগঠিত মাতামুহুরী ও পেকুয়া উপজেলায় এ...

ফের পদ্মায় যাত্রীবাহী বাস

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে আবারও এক ভয়াবহ দুর্ঘটনার পুনরাবৃত...

কুড়িগ্রামে অসহায় বৃদ্ধ দম্পতির মাথা গোঁজার ঠাঁই নেই, মানবিক সহায়তার আবেদন

কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের গোপালের খামার পূর্ব কুমারপুর গ্রামের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা