জাতীয়

আদিলুর-নাসিরের রায়ে ফ্রান্স ও জার্মানির উদ্বেগ 

নিজস্ব প্রতিবেদক: মানবাধিকার সংস্থা অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান ও পরিচালক নাসিরুদ্দিন এলানকে আদালত সাজা দেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ফ্রান্স ও জার্মানি। শনিবার ( ১৬ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করে ইউরোপের দেশ দুটি।

ঢাকায় জার্মান দূতাবাসের ডেপুটি হেড অব মিশন জা জানোভস্কি সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম 'এক্স' এ দুদেশের বিবৃতিটি পোস্ট করেন।

বিবৃতিতে অধিকারের আদিলুর রহমান খান ও এ এস এম নাসিরউদ্দিন ইলানের বিষয়ে বাংলাদেশের আদালতের রায়ে দুঃখ প্রকাশ করা হয়।

'আমরা এই পরিস্থিতি নিয়ে কর্তৃপক্ষের কাছে আমাদের উদ্বেগ প্রকাশ করেছি এবং এ বিষয়ে তাদের সঙ্গে আমাদের সংলাপ অব্যাহত রাখব।'

বিবৃতিতে বলা হয়, ফ্রান্স ও জার্মানি আইনের শাসনের পাশাপাশি বাংলাদেশের গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল এবং তারা সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও মানবাধিকার রক্ষাকারীদের সমর্থন অব্যাহত রাখবে।

প্রসঙ্গত, মানবাধিকার সংগঠন অধিকারের পক্ষে আদিলুর রহমান খান ২০১৭ সালে মানবাধিকার ও আইনের শাসনের জন্য ফ্রাঙ্কো-জার্মান পুরস্কার পেয়েছিলেন। বিবৃতিতে বলা হয়, প্রতিটি জাতির সমৃদ্ধির জন্য একটি প্রাণবন্ত সুশীল সমাজ অপরিহার্য।

এর আগে গত বৃহস্পতিবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় দুই অধিকারকর্মীকে দুই বছর করে কারাদণ্ড দেন ঢাকার একটি ট্রাইব্যুনাল।

প্রসঙ্গত, ২০১৩ সালের ৫-৬ মে রাজধানীর মতিঝিলে হেফাজতে ইসলামের সমাবেশে পুলিশের অভিযান নিয়ে 'বিকৃত প্রতিবেদন ও ছবি' ছড়ানোর অভিযোগে আদিলুর রহমান ও ইলানের বিরুদ্ধে মামলা করা হয়।

হিউম্যান রাইটস ওয়াচ এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ মোট ৭২টি মানবাধিকার সংস্থা আদিলুর ও এএসএম নাসিরউদ্দিনকে নিঃশর্ত মুক্তি দেওয়ার জন্য বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছে।

এ ছাড়া আদিলুর ও নাসিরউদ্দিনের রায়ে অসন্তোষ ও উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন।

এবি/ওশিন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডা. ফেরদৌস আলম

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী পশ...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা