সংগৃহিত
জাতীয়

উন্নয়ন অব্যাহত রাখতে আ.লীগের বিকল্প নেই

নিজস্ব প্রতিবেদক: ডিজিটাল বাংলাদশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই বলে দাবি করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ দাবি করেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কারণেই বাংলাদেশে উন্নয়নের ধারা প্রবাহমান আছে। বঙ্গবন্ধু যে স্বপ্নের বাংলা গড়তে চেয়েছিলেন, তিনি সেটা সমাপ্ত করতে পারেননি। সেই অসমাপ্ত সোনার বাংলা গঠনে বঙ্গবন্ধুতনয়া দেশরত্ন শেখ হাসিনা কাজ করছেন।

আজকের বাংলাদেশ বঙ্গবন্ধু টানেল ও মেট্রোরেলের বাংলাদেশ। বাংলাদেশে উন্নয়নের ধারা এগিয়ে নেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন—আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন। উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ও জেনোসাইড সেন্টারের পরিচালক ড. শেখ হাফিজুর রহামান, বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের উপদেষ্টা লায়ন ফারাহ আহসান। সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সঞ্চলনা করেন সাধারণ সম্পাদক আল মামুন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

ইয়ামালকে সাবেক বার্সা তারকার সতর্কবার্তা

আগামী ২৬ অক্টোবর লন্ডনে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ঘোষণা করা হবে এবারের ব্যালন...

৮৪ বছর বয়সে অমিতাভের আক্ষেপ

বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনের ক্যারিয়ার প্রায় ছয় দশকের। অভিনয় দিয়ে...

জ্বালানি সংকট সমাধানে সরকারি উদ্যোগে আশাবাদী ব্যবসায়ীরা

শিল্পকারখানায় নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সরকারের দীর্ঘমে...

সাড়ে ৬ কোটি বছর পর মিলল ডাইনোসরের চলার পথ

জীবাশ্মবিদেরা এমন এক জীবাশ্ম পদচিহ্নের সন্ধান পেয়েছেন, যেটিকে পূর্ণবয়স্ক টাইর...

ভবিষ্যৎমুখী আইনেই এগোবে বাংলাদেশ

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার চাবিকাঠি বলে মন্ত...

লাইফস্টাইল
বিনোদন
খেলা