সংগৃহিত
জাতীয়

১৫ বছরে দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়েছে

নিজস্ব প্রতিবেদক: সম্প্রচার ও তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত আজ বলেছেন, গত ১৫ বছরে দেশের সবচেয়ে বড় উন্নয়ন হল জনগণের দৃষ্টিভঙ্গির ব্যাপক পরিবর্তন কারণ, তারা এখন একসময়ের অসম্ভবকে সম্ভব করতে পারে।

গুলশানে সংস্কারকৃত শহীদ ড. ফজলে রাব্বি পার্কের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ গত ১৫ বছরে অভূতপূর্ব উন্নয়ন করেছে। সবচেয়ে বড় উন্নয়ন হলো মানুষের মানসিকতার ব্যাপক পরিবর্তন।’

তিনি আরও বলেন, ‘আমরা এখন বড় স্বপ্ন দেখতে পারি এবং আমাদের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারি। এ দৃষ্টিকোণ থেকে সরকার সফলভাবে ‘ডিজিটাল বাংলাদেশ’ বাস্তবায়নের পর ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার নতুন রূপকল্প ঘোষণা করেছে।’

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্থাপত্য বিভাগের অধ্যাপক ড. এসএম নাজমুল ইমাম।

এছাড়া ডিএনসিসির সংরক্ষিত ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমেনা বেগম, নিকেতন সোসাইটির সভাপতি ডা. এম এ বাশার, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মীর খায়রুল আলম, শহীদ ফজলে রাব্বির ছেলে ওমর রাব্বি ও ডিএনসিসির ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মফিজুর রহমান বক্তব্য রাখেন।

প্রতিমন্ত্রী বলেন, একসময় দেশের অধিকাংশ মানুষ বিশ্বাস করতে পারত না যে সরকার দেশীয় তহবিল দিয়ে পদ্মা সেতু নির্মাণ করতে পারবে কিন্তু আওয়ামী লীগ সরকার তা সম্ভব করেছে।

তিনি বলেন, ‘একসময় মানুষ বিশ্বাস করতে পারত না যে ১০০ শতাংশ বিদ্যুৎ কভারেজ নিশ্চিত করা যেতে পারে। মানুষ বিশ্বাস করতে পারত না যে মেট্রো-রেল সফলভাবে নির্মিত হতে পারবে। এগুলো এখন বাস্তবতা। যখন বড় কাজ করা হয়, এগুলো সাহস জোগায়, মানসিকতার পরিবর্তন ঘটায়।’

ফজলে রাব্বি পার্কের বিভিন্ন পরিবেশ-বান্ধব বিষয় বর্ণনা করে আরাফাত উদ্যানটিকে সুন্দরভাবে সংস্কার এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের শহীদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের লক্ষ্যে শহীদ ডা. ফজলে রাব্বির নামে এর নাম রাখায় উদ্যোক্তাদের ধন্যবাদ জানান।

পরে ডিএনসিসি মেয়র ও প্রতিমন্ত্রী পার্ক প্রাঙ্গণে একটি ফলক উন্মোচন করে সংস্কারকৃত পার্কের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং অন্য অতিথিদের নিয়ে পার্ক প্রদক্ষিণ করেন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডা. ফেরদৌস আলম

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী পশ...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা