জাতীয়
বাংলাদেশ বন্ধু সমাজের আলোচনা সভা

৩১ ডিসেম্বর ‘কৃতজ্ঞতা প্রকাশ দিবস’ পালনের দাবি

নিজস্ব প্রতিবেদক: ‘কৃতজ্ঞতা প্রকাশ দিবস’ পালন উপলক্ষে খ্রীষ্টীয় বর্ষ ২০২৩ সালের শেষ দিন ৩১ ডিসেম্বর রবিবার এক সংবাদ সম্মেলন ও আলোচনা সভার আয়োজন করে ‘বাংলাদেশ বন্ধু সমাজ’ নামের একটি সংগঠন। এদিন বিকেলে জাতীয় প্রেসক্লাবের জহুর আহমেদ চৌধুরী মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘বাংলাদেশ বন্ধু সমাজ’ এর সভাপতি এফ আহমেদ খান রাজীব। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী নাজিম উদ্দিন আল আজাদ, আন্তর্জাতিক প্রবাসী মানবাধিকার ফাউন্ডেশনের চেয়ারম্যান এইচম এম মনিরুজ্জামান, জাতীয় তরুণ সংঘের ভাইস চেয়ারম্যান এসএম আমানউল্লাহ, মানবিক বিশ্বের স্বপ্নদ্রষ্ট্রা ড.শরিফ সাকি, জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা, মানবাধিকারকর্মী মনিরুল ইসলাম মনির, বিশিষ্ট সমাজ সেবক নুরে আলম মোহন এবং দৈনিক ‘আমার বাঙলা’ পত্রিকার বার্তা সম্পাদক, নাট্যজন সাজু আহমেদ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশিষ্ট উপস্থাপক টিমুনী খান রীণো। অনুষ্ঠানে ৩১ ডিসেম্বর দিনটিকে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে ‘কৃতজ্ঞতা প্রকাশ দিবস’ হিসেবে পালনের জন্য সংশ্লিষ্টদের প্রতি দাবি জানানো হয়।
এ প্রসঙ্গে ‘বাংলাদেশ বন্ধু সমাজ’ এর সভাপতি এফ আহমেদ খান রাজীব বলেন, আমরা সারাবছর সৃষ্টিকর্তা মহান আল্লাহ তায়ালার নানা সৃস্টি প্রকৃতির নানা উপাদানের সহচার্যে বেঁচে থাকি। অথচ বছর শেষে নানাভাবে মাধ্যমে তা উদযাপন করি। কিন্তু আমরা প্রকৃতি বা সৃস্টিকৃর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি না। সেই চেতনাবোধ এবং নৈতিক বিশ্বাস থেকে আমরা ৩১ ডিসেম্বরকে বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ দিবস পালনের কথা বলছি। এই আহ্বানের মধ্য দিয়ে আমরা পারস্পরিক সৌহার্দ্যবোধ জাগ্রতবোধের পাশাপাশি সৃষ্টিকর্তার নানা নেয়ামত ও শক্তির প্রতি আনুগত্য প্রকাশের চর্চাকে ছড়িয়ে দিতে চাই। সৃস্টিকর্তার নৈকট্য অর্জনের পাশাপাশি মানবিক সমাজ গঠনে এই চর্চা বিশেষ ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি। এই প্রেক্ষিতে ৩১ ডিসেম্বর দিনটিকে বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ দিবস পালনের দাবি জানাই।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা