ছবি: সংগৃহিত
জাতীয়

পুলিশ হেফাজতে শান্তা ফারজানাসহ ৬ জন

নিজস্ব প্রতিবেদক

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে তিন ঘণ্টা অবরুদ্ধ থাকা ও হামলার শেষে নতুন ধারা বাংলাদেশের ৬ জনকে হেফাজতে নিয়েছে শাহবাগ থানা পুলিশ। মঙ্গলবার রাত ১১টা ১০ মিনিটে কড়া পাহারায় হাসপাতালের জরুরি বিভাগ থেকে বের করে পুলিশের গাড়িতে তোলার সময়ও রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্য ও অন্যান্য নেতাকর্মীরা তাদের ওপর আবারও হামলা চালায় বলে জানা গেছে।

রমনা জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) রাব্বানী আহত অবস্থায় ছয়জনকে পুলিশি হেফাজতে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেন। হেফাজতে নেওয়া নতুন ধারা বাংলাদেশের নেতাকর্মীরা হলেন সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, চেয়ারম্যান মোমিন মেহেদী, ভাইস চেয়ারম্যান ড. নুরজাহান নীরা, যুগ্ম মহাসচিব মনির জামান এবং সাংগঠনিক সম্পাদক আতাব মন্ডল ও হরিদাস সরকার।

ঘটনার সূত্রপাত হয় মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে প্রেসক্লাবের সামনে নতুন ধারা বাংলাদেশ ও রাষ্ট্র সংলাপ ফোরাম গ্রুপের মধ্যে সংঘর্ষের মাধ্যমে। শান্তা ফারজানার অভিযোগ, মশাল মিছিল চলাকালে আয়াসের নেতৃত্বে তাদের ওপর হামলা হয় এবং পরে চিকিৎসা নিতে ঢাকা মেডিকেলে গেলে সেখানেও ২০-২৫ জন দফায় দফায় হামলা চালায়, যাতে তারা জরুরি বিভাগের ভেতরে আটকা পড়ে যান। অন্যদিকে রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আয়াস পাল্টা অভিযোগ করে বলেন, ফারজানা ও তার সহযোগীরা শহীদ আবু সাঈদকে নিয়ে অবমাননাকর মন্তব্য করায় প্রতিবাদ করলে তাদের ওপর হামলা হয়।

এ ঘটনায় হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসাসেবা দেড় ঘণ্টা বন্ধ থাকার পর সাময়িকভাবে চালু হলেও পুনরায় হামলার পর তা আবার বন্ধ হয়ে যায়, এসময় চিকিৎসক ও রোগীদের মধ্যে আতঙ্ক ও দৌড়াদৌড়ি দেখা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান এবং পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত পুলিশ ও আনসার সদস্য মোতায়েন করা হয়।

আমার বাঙলা/ তালহা

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আট দফা দাবিতে ১১ দলের রংপুর অভিমুখে লংমার্চ শুরু

আট দফা দাবিতে ঢাকা থেকে রংপুর অভিমুখে লংমার্চ শুরু করেছে জামায়াতে ইসলামীর নেত...

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন। একই...

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি করেছে সরকা...

পাকিস্তানে মসজিদে ভয়াবহ হামলা

পাকিস্তানের উত্তরাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কোহাটে পুলিশ সদর দপ্তর...

তারেকের হাতে গণতন্ত্র-মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ

‘গণতন্ত্র ও মানবাধিকার তারেক রহমানের হাতে সুরক্ষিত নয়। তিনি নতুন স্বৈরা...

ইন্দোনেশীয় নৌবহরে প্রথম বিমানবাহী যুদ্ধজাহাজ

ইন্দোনেশিয়ার নৌবাহিনীতে প্রথমবারের মতো যুক্ত হলো একটি বিমানবাহী যুদ্ধজাহাজ।...

শেষ মুহূর্তের নাটকীয়তায় পয়েন্ট খোলাল বসুন্ধরা কিংস

বাংলাদেশ ফুটবল লিগে গত মৌসুমে দারুণ নৈপুণ্য দেখিয়ে হ্যাটট্রিক ট্রফি ঘরে তোলা...

এক দশক পর যুক্তরাষ্ট্রে যাচ্ছেন শি

এক দশকেরও বেশি সময় পর আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রে রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন চী...

ঘরোয়া লিগ নিয়ে বিপাকে বিসিবি

জেলা পর্যায়ে ক্রিকেট লিগ আয়োজনের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা চেয়ে চিঠি পাঠিয়েছ...

সেন্টমার্টিনে ইউরিয়া সারসহ ১০ পাচারকারী আটক

কক্সবাজারের সেন্টমার্টিনের ছেঁড়া দ্বীপসংলগ্ন গভীর সমুদ্রে মিয়ানমারে পাচারের উ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা