জাতীয়

খসড়া মানবাধিকার কমিশন আইন নিয়ে টিআইবির উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক

অন্তর্বর্তী সরকারের করা শতাধিক অধ্যাদেশের মধ্যে বর্তমান সংসদে যেগুলো পাশ হয়নি বা বাদ পড়েছে তার মধ্যে মানবাধিকার কমিশন অধ্যাদেশ অন্যতম। সরকার নতুন করে এ আইনের খসড়া করেছে। তবে ‎অন্তর্বর্তী সময়ে কমিশনকে স্বাধীন সংস্থা হিসেবে যত ক্ষমতা দেয়া হয়েছিল, নতুন খসড়া আইনে তার অনেকগুলোই খর্ব করা হয়েছে বলে দাবি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি)।

বৃহস্পতিবার (২ জুলাই) রাজধানীর মাইডাস সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন।

তিনি বলেন, খসড়াটি আইনে পরিণত হলে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী একটি স্বাধীন ও কার্যকর মানবাধিকার কমিশন গঠন করা সম্ভব হবে না।

গুমের অভিযোগের তদন্তেও অন্তবর্তী সরকারের অধ্যাদেশে থাকা কমিশনের ক্ষমতা খর্ব করা হয়েছে বলে মনে করে টিআইবি। এছাড়া অভিযুক্ত সরকারি কর্মকর্তাদের আটকের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিভাগের পূর্বনুমতির বিধান আবার রাখা হয়েছে। যেটি পরিবর্তনের সুপারিশ করেছে সংস্থাটি।

একইসঙ্গে কমিশনের বাজেট, চেয়ারম্যান-কমিশনার নিয়োগে স্বচ্ছতাসহ কমিশনের ওপর সরকারের কর্তৃত্ব বাড়াতে যেসব ধারা রয়েছে, সেসব পরিবর্তনের সুপারিশও করা হয়েছে।

পাশাপাশি কমিশনের কার্যক্রম উপজেলা পর্যায় পর্যন্ত সম্প্রসারণের সুপারিশও করেছে টিআইবি। এসব সুপারিশ আইনমন্ত্রীসহ সরকার এবং বিরোধী দলের কাছে পৌঁছে দেবে দুর্নীতিবিরোধী সংস্থাটি।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

খেলাপি ঋণের ১ লাখ কোটি টাকার সুদ মওকুফের সুযোগ দেবে কেন্দ্রীয় ব্যাংক

২০২৪ সাল থেকে বিশেষ পুনঃতফসিল নীতির আওতায় নিয়মিত করা অধিকাংশ ঋণ আবারও খেলাপি...

নতুন করারোপ ছাড়াই মদন পৌরসভার ৩৫ কোটি ৮৮ লাখ টাকার বাজেট ঘোষণা

নেত্রকোণার মদন পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। নত...

রোটারী ক্লাব অব নারায়ণগঞ্জের বর্ষ পরিক্রমার উদ্বোধন

রোটারী ক্লাব অব নারায়ণগঞ্জের ১৮ টি শাখার সম্মিলিত বর্ষ পরিক্রমার আনুষ্ঠানিক...

ঢাকার গাড়ির মালিকদের জন্য দুঃসংবাদ 

ঢাকার সড়কে দীর্ঘদিনের যানজট সমস্যা কমাতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। সেই উদ্যোগ...

অ্যাডহক বার কাউন্সিল গঠন, চেয়ারম্যান অ্যাটর্নি জেনারেল কাজল 

অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজলকে চেয়ারম্যান করে এক বছরে...

আসছে ডিজিটাল আইডি, মিলবে যেসব সেবা

সম্প্রতি উপদেষ্টা রেহান আসিফ আসাদ গণমাধ্যমকে জানিয়েছেন, আগামী মাস থেকেই দেশে...

শাহজালালে দুবাই থেকে আসা বিমানের ফ্লাইটে মিলল ১৯ কেজি স্বর্ণ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্...

সাইবার সুরক্ষা আইন সংশোধনে পাঁচ সদস্যের মন্ত্রিসভা কমিটি

‘সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়া যাচাই-বাছাই ও চূড়ান্ত...

সাভারের ৩টি অবৈধ সিসা ভাট্টি গুঁড়িয়ে দিল মোবাইল কোর্ট

সাভারের ভাকুর্তা এলাকায় উন্মুক্ত স্থানে পুরোনো ব্যাটারি পুড়িয়ে অবৈধভাবে সিসা...

তিস্তা মহাপরিকল্পনা দ্রুত অনুমোদনের দাবিতে সুন্দরগঞ্জে গণসমাবেশ

ধবার (১ জুলাই) সন্ধ্যায় গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নের আলীবাব...

লাইফস্টাইল
বিনোদন
খেলা