জাতীয়

জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ নামে নতুন, সুনির্দিষ্ট আইন প্রণয়নের উদ্যোগ

জ্যেষ্ঠ প্রতিবেদক

জাতীয় সংসদে উত্থাপিত ও স্থায়ী কমিটির সুপারিশ করা ‘সাইবার সুরক্ষা আইন, ২০২৬’ সংশোধনীর মাধ্যমে সাইবার স্পেসে জুয়া খেলার অপরাধ ও দণ্ড সংক্রান্ত ধারাটি বিলুপ্ত করা হচ্ছে। ‘সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬’ শীর্ষক এই বিলটি পাসের মাধ্যমে মূলত মূল আইনের ২০ নম্বর ধারাটি পুরোপুরি বাদ দেওয়া হবে। এর ফলে ডিজিটাল মাধ্যমে জুয়া খেলা বা এর প্রচারণার অপরাধগুলো আর সাইবার সুরক্ষা আইনের অধীন বিচার্য থাকবে না।

মঙ্গলবার (৩০ জুন) জাতীয় সংসদে বাজেট অধিবেশনে বিলটি পাসের জন্য উপস্থাপন করতে যাচ্ছেন ভারপ্রাপ্ত মন্ত্রী ফকির মাহবুব আনাম।

মূল আইনের ২০ নম্বর ধারায় বলা ছিল, কোনো ব্যক্তি যদি সাইবার স্পেসে জুয়া খেলার উদ্দেশ্যে কোনো পোর্টাল, অ্যাপস বা ডিভাইস তৈরি ও পরিচালনা করেন, জুয়া খেলায় অংশগ্রহণ করেন কিংবা এতে সহায়তা ও উৎসাহ প্রদান করেন, তবে তা অপরাধ হিসেবে গণ্য হবে। এমনকি জুয়ার বিজ্ঞাপনে অংশগ্রহণ বা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রচারণা চালালেও তা অপরাধের আওতায় পড়ত। এই অপরাধের শাস্তি হিসেবে অনধিক ২ বছর কারাদণ্ড, অনধিক ১ কোটি টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছিল।

হঠাৎ করে সাইবার আইন থেকে এই ধারাটি বিলুপ্ত করার পেছনে সুনির্দিষ্ট কারণ ব্যাখ্যা করেছেন ভারপ্রাপ্ত মন্ত্রী ফকির মাহবুব আনাম। বিলের উদ্দেশ্য ও কারণ সংবলিত বিবৃতিতে তিনি জানিয়েছেন যে, দেশের সাইবার স্পেসকে নিরাপদ ও সুরক্ষিত রাখতে মূলত এই আইনটি প্রণয়ন করা হয়েছিল।

তবে বর্তমানে ডিজিটাল ও অফলাইন উভয় মাধ্যমের জুয়া এবং বেটিং সংক্রান্ত অপরাধসমূহ আরও কঠোর ও সুনির্দিষ্টভাবে প্রতিরোধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যেই ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ নামে একটি সম্পূর্ণ নতুন, সুনির্দিষ্ট এবং বিস্তারিত আইন প্রণয়নের উদ্যোগ গ্রহণ করেছে।

একটি স্বতন্ত্র ও বিশেষায়িত আইন তৈরি হওয়ার কারণেই সাইবার সুরক্ষা আইন থেকে এই ধারাটি বিলুপ্ত করার প্রস্তাব করা হয়েছে, যাতে একই অপরাধের জন্য একাধিক আইনের ওভারল্যাপিং বা আইনি জটিলতা তৈরি না হয়। বিলটি পাসের পর থেকে এটি অবিলম্বে কার্যকর হবে বলে সংশোধনীতে উল্লেখ করা হয়েছে।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মদনে চার জুয়াড়ীসহ ৫জন আটক

নেত্রকোনার মদনে চারজন জুয়াড়ীসহ চুরি মামলার এক আসামি কে আটক করেছে...

জিম্বাবুয়েকে যত রানে আটকাতে চায় বাংলাদেশ

হারারে টেস্টের প্রথম ইনিংসে মাত্র ১৪০ রানেই থেমেছে বাংলাদেশের প্রথম ইনিংস। এর...

দেশের ১১ অঞ্চলে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার আভাস

দেশের ১১ অঞ্চলের ওপর দিয়ে আজ ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্...

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই বিনোদন

বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই। স...

বান্দরবানে আর্থিক সংকটে পড়া ৮ শিক্ষার্থীর দায়িত্ব নিল জেলা প্রশাসক

পার্বত্য জেলার বান্দরবানে পারিবারিক ও আর্থিক সংকটের কারণে পড়াশোনা থেকে ঝরে পড়...

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতী...

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি: সংসদে মির্জা ফখরুল

আসন্ন স্থানীয় নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে আয়োজনের লক্ষ্যে নির্বাচন ক...

ইনস্টাগ্রামের বড় আপডেট, এবার টিভিপর্দায় দেখা যাবে রিলস-স্টোরি

ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের জন্য বড় পরিবর্তন এনেছে মেটা। আর মেটার মালিকানাধীন...

জুলাইয়ে অপরিবর্তিত থাকবে জ্বালানির দাম

সোমবার (৩০ জুন) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ-সংক্রান্ত একটি প্রজ...

যানজট মুক্ত রাখতে ডিএমপির ৫ বিশেষ নির্দেশনা

​আগামী ২ জুলাই থেকে শুরু হতে যাচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা যানজট,...

লাইফস্টাইল
বিনোদন
খেলা