নেত্রকোনার মদনে চারজন জুয়াড়ীসহ চুরি মামলার এক আসামি কে আটক করেছে পুলিশ। সোমবার নন এফআইআর প্রসিকিউশন মামলা দিয়ে তাদেরদেরকে নেত্রকোনা আদালতে প্রেরন করা হয়। এ সময় জুয়াড়ীদের কাছ থেকে নগদ ৪১০টাকা ও এক বান্ডেল তাস জব্দ করা হয়। রবিবার মধ্যরাতে উপজেলার বাগদাইর গ্রামের শাহীন মিয়ার পরিত্যক্ত ঘরের বারান্দা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, উপজেলার বাগদাইর গ্রামের মৃত ইন্নাছ আলীর ছেলে শাহিন মিয়া (৩০), আবুল হোসেনের ছেলে আলমগীর (৩০), মৃত আফসর উদ্দিনের ছেলে ছোটন (৪২) ও করিম উদ্দিনের ছেলে সম্রাট (৪৩)। তারা সবাই মদন উপজেলার সদর ইউনিয়নের বাগদাইর গ্রামের বাসিন্দা।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দীন করিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাগদাইর গ্রাম থেকে তাস খেলা অবস্থা চারজনকে আটক করে সোমবার তাদের বিরুদ্ধে নন এফআইআর প্রসিকিউশন মামলা দিয়ে নেত্রকোনা আদালতে পাঠানো হয়েছে। এ ছাড়া, চুরির ঘটনার সাথে জড়িত সন্দেহে এক যুবককে আটক করে সোমবার নেএকোনা জেল হাজতে প্রেরন করা হয়েছে।
আমার বাঙলা/ রাব্বি