সারাদেশ

কলাপাড়ায় টাকা আত্মসাতের অভিযোগে উধাও ব্যাংক ক্যাশিয়ার

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়ায় আল-আরাফাহ ইসলামী ব্যাংকের পাখিমারা আউটলেট শাখার ক্যাশিয়ার রিয়াদুল ইসলাম ইউসুফের বিরুদ্ধে অর্ধশতাধিক গ্রাহকের প্রায় ৩০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। অভিযোগের পর থেকে তিনি পলাতক রয়েছেন। এ ঘটনার প্রতিবাদে সোমবার (২৯ জুন) সকাল ১১টার দিকে ক্ষুব্ধ গ্রাহকরা ব্যাংক আউটলেট ঘেরাও করে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন।


ভুক্তভোগীদের অভিযোগ, রিয়াদুল ইসলাম ইউসুফ গ্রাহকদের কাছ থেকে টাকা গ্রহণ করলেও তা ব্যাংকের অনলাইন সিস্টেমে জমা না দিয়ে আত্মসাৎ করেন। টাকা জমা দেওয়ার পর গ্রাহকদের মোবাইলে কোনো এসএমএস না পৌঁছালে তিনি সার্ভার সমস্যার কথা বলে বিষয়টি এড়িয়ে যেতেন। পরে বিভিন্ন হিসাব যাচাই করে দেখা যায়, অনেক গ্রাহকের জমা দেওয়া অর্থ ব্যাংকের হিসাবে নেই।


শুধু গ্রাহকদের অর্থই নয়, আউটলেটের এজেন্ট মোস্তাফিজুর রহমান আইয়ুব আলী শরীফের মাদার অ্যাকাউন্ট থেকেও প্রায় ১০ লাখ টাকা আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।
আউটলেটের এজেন্ট মোস্তাফিজুর রহমান আইয়ুব আলী শরীফ জানান, প্রথমে বিদ্যুৎ বিলের গ্রাহকদের জমা দেওয়া অর্থ আত্মসাতের বিষয়টি ধরা পড়ে। পরবর্তী মাসে দ্বিগুণ বিদ্যুৎ বিল আসায় গ্রাহকদের অভিযোগের পর বিষয়টি সামনে আসে। এরপর অন্যান্য গ্রাহকও নিজেদের ব্যাংক হিসাব যাচাই করে জমাকৃত অর্থ না পাওয়ার বিষয়টি জানতে পারেন। বিষয়টি ব্যাংক কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং ভুক্তভোগীদের অর্থ ফেরত দিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে তিনি জানান।


পাখিমারা আউটলেট শাখার অপারেশন ম্যানেজার রাহাত ইসলাম বলেন, ব্যাংকের অনলাইন সিস্টেমে জমা হওয়া অর্থের হিসাব আমি প্রতিদিন ক্লোজ করি। ক্যাশিয়ার রিয়াদুল কিছু গ্রাহকের টাকা অনলাইনে জমা না দিয়ে আত্মসাৎ করেছেন, বিষয়টি আগে আমার জানা ছিল না। ব্যাংক কর্তৃপক্ষ এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
অভিযুক্ত ক্যাশিয়ার রিয়াদুল ইসলাম ইউসুফ বর্তমানে পলাতক রয়েছেন। তিনি কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের মোস্তফাপুর গ্রামের আবদুর রহিম বাদশাহর ছেলে বলে জানা গেছে।
আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নেত্রকোনার মদনে দুর্ধর্ষ চুরির ঘটনায় আটক-২

নেত্রকোনার মদনে দুর্ধর্ষ চুরি ঘটনায় দু'জনকে আটক করেছে মদন থানা পুলিশ। শনি...

বজ্রপাতের মৃত্যু ফাঁদে বাংলাদেশ, ১২ বছরে প্রায় ৪ হাজার প্রাণহানি

আজ আন্তর্জাতিক বজ্রপাত নিরাপত্তা দিবস। এবারের প্রতিপাদ্য— ‘শুনলে...

বইছে তাপপ্রবাহ আট জেলায়

রোববার (২৮ জুন) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম...

আজ থেকে চালু ভারতের টুরিস্ট ভিসা

আজ রোববার (২৮ জুন) থেকে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনার ভারতীয় ভিসা...

৪ বিভাগে ভারি বর্ষণের শঙ্কা

দেশের চার জেলার ওপর দিয়ে ভারি বর্ষণের আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। এ ছাড়া সব...

প্রাথমিক চিকিৎসা শেষে কারাগারে ফিরলেন দীপু মনি

মুন্সিগঞ্জ জেলা কারাগারে বন্দি সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিকে অসু...

হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি নবী নেওয়াজ

সোমবার (২৯ জুন) মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলি...

বন্দরে ড. আফজাল হোসেন স্কুল অ্যান্ড কলেজে দেশীয় ফল উৎসব

বাংলাদেশের ঐতিহ্যবাহী দেশীয় ফলের সঙ্গে নতুন প্রজন্মকে পরিচিত করা এবং দেশীয়...

ভেনেজুয়েলায় ভূমিকম্প: প্রায় ১ হাজার ৫০০ মরদেহ উদ্ধার, নিখোঁজ ৫০ হাজার

ভেনেজুয়েলার বিধ্বংসী জোড়া ভূমিকম্পের পর চার দিনে ভেনেজুয়েলার রাজধানী...

কলাপাড়ায় টাকা আত্মসাতের অভিযোগে উধাও ব্যাংক ক্যাশিয়ার

পটুয়াখালীর কলাপাড়ায় আল-আরাফাহ ইসলামী ব্যাংকের পাখিমারা আউটলেট শাখার ক্যাশিয়ার...

লাইফস্টাইল
বিনোদন
খেলা