জাতীয়

নারায়ণগঞ্জে আগুনে ঝুটের গুদামসহ ৪ দোকান পুড়ে ছাই

নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জের ফতুল্লায় ভয়াবহ আগুনে গার্মেন্টস ওয়েস্টেজ ঝুটের গুদামসহ চারটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (১ জুলাই) সকালে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পশ্চিম পাশে দক্ষিণ সস্তাপুর এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।


খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি স্টেশনের চারটি ইউনিট প্রায় একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৭টার দিকে একটি ঝুটের গুদামে আগুনের সূত্রপাত হয়। পরে পেছনে আরেকটি ঝুটের গুদাম, একটি স-মিল ও একটি চায়ের দোকানে আগুন ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা ও ধোঁয়ায় এলাকা আচ্ছন্ন হয়ে পড়ে। এ সময় আশপাশের বাসিন্দারা আতংকে ঘর থেকে বেরিয়ে রাস্তায় নেমে আসেন।

খবর পেয়ে শিবু মার্কেট ও মণ্ডলপাড়া ফায়ার স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। তাদের প্রায় একঘণ্টার চেষ্টায় সকাল ৯টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিল্কভিটায় আর্থিক দুর্নীতির সিন্ডিকেট !

দেশের অন্যতম শীর্ষ সমবায় প্রতিষ্ঠান ‘বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায়...

বাংলাদেশে পাঠানোর জন্য ২০টি রেলকোচ প্রস্তুত করেছে ভারত

বাংলাদেশে আসার জন্য প্রস্তুত অবস্থায় আছে ২০টি ভারতীয় রেলকোচ। চলতি জুল...

মেসিকে বিশেষ উপহার দেওয়ার ঘোষণা দিলেন কেপ ভার্দের প্রেসিডেন্ট

প্রথম বিশ্বকাপ খেলতে এসে শেষ ৩২-এ জায়গা করে নেওয়া কেপ ভার্দের জন্য এট...

শক্তিশালী অর্থনীতি গড়তে গভীর পুঁজিবাজারের ওপর জোর গভর্নরের

সোমবার (২৯ ‍জুন) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে চট্টগ্রাম স্টক এক্সচে...

কাল থেকে সরকারি রাজস্ব ও অন্যান্য প্রাপ্তি জমায় ‘এ-চালান’ বাধ্যতামূলক

মঙ্গলবার (৩০ জুন) অর্থ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সরকারি অর্থ তাৎক্ষণি...

নারায়ণগঞ্জে আগুনে ঝুটের গুদামসহ ৪ দোকান পুড়ে ছাই

নারায়ণগঞ্জের ফতুল্লায় ভয়াবহ আগুনে গার্মেন্টস ওয়েস্টেজ ঝুটের গুদামসহ চারটি দো...

জুনে বিশেষ অভিযানে গ্রেফতার ২৩১৪: ডিএমপি

রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গত জুন মাসজুড়ে বিশেষ অভিযান চ...

আবারো পেছালো শিশু আসমা হত্যা মামলার রায়

আবারো পেছালো নোয়াখালীর চাটখিলের বহুল আলোচিত ৫ বছরের শিশু আসমা আক্তার ধর্ষণ ও...

শুরু হলো ২০২৭ সালের হজের প্রাক-নিবন্ধন

২০২৭ সালে পবিত্র হজ পালন করতে ইচ্ছুকদের জন্য প্রাক-নিবন্ধন কার্যক্রম শুরু হয়ে...

নোয়াখালীতে হাতের টানেই উঠে যাচ্ছে রাস্তার কার্পেটিং

নোয়াখালীর কবিরহাট উপজেলায় রাস্তার সংস্কার কাজে নিম্নমানের ইটের খো...

লাইফস্টাইল
বিনোদন
খেলা