সংগৃহীত
জাতীয়
শ্রমিক বিক্ষোভ

গ্রেপ্তার সবাই বিএনপির কর্মী

নিজস্ব প্রতিবেদক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, শ্রমিক বিক্ষোভ থেকে গ্রেপ্তার সবাই বিএনপির কর্মী। রোববার (১২ নভেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, পোশাক খাতে অস্থিতিশীলতার জন্য বিএনপি নেতাকর্মীরা দায়ী। সেই প্রমাণ ভিডিও ফুটেজে পাওয়া গেছে। গ্রেপ্তারকৃতরা সবাই বিএনপির অ্যাক্টিভিস্ট। তারাই শ্রমিকদের উসকে দিচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কুষ্টিয়ার বিএনপির একজন নেতা কোণাবাড়ীতে এসে শ্রমিকদের উৎসাহ দিচ্ছিল, ঐক্যবদ্ধ করছিল। গ্রেপ্তারকৃতরা শ্রমিকদের জড়ো করছেন।

তিনি আরও বলেন, শ্রমিকদের মজুরি আট হাজার থেকে সাড়ে ১২ হাজার করা হয়েছে। তবে আমরা শুনেছি, অনেক শ্রমিকের মনে গ্রেড নিয়ে সংশয় রয়েছে। এসব আমাদের গার্মেন্টসের মালিকপক্ষ অবশ্যই সমাধান করবে। তবে সমাধানের ক্ষেত্রটি আগুন-ভাঙচুর বা রাস্তা অবরোধ নয়।

তিনি বলেন, শ্রমিকদের আন্দোলনে রাজনীতি ঢুকে পড়েছে। বিএনপির ইন্ধন রয়েছে। আমরা সেটিই বলতে চেয়েছি।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির সমালোচনা করে বলেন, বিদেশি প্রভুদের ধরে ষড়যন্ত্র করে ক্ষমতায় আসার চেষ্টা করছে বিএনপি। নির্বাচনে জিততে পারবে না, সেটা জেনেই তারা সহিংসতায় নেমেছে। নির্বাচন ছাড়া সরকার পাল্টানোর কোনো সুযোগ নেই। নির্বাচনে তাদের আসতেই হবে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আট দফা দাবিতে ১১ দলের রংপুর অভিমুখে লংমার্চ শুরু

আট দফা দাবিতে ঢাকা থেকে রংপুর অভিমুখে লংমার্চ শুরু করেছে জামায়াতে ইসলামীর নেত...

সৌদি আরবের সামরিক সহায়তার অনুরোধ কেন ফিরিয়ে দিলেন ট্রাম্প?

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সঙ্গে সৌদি আরবের নতুন করে তীব্র লড়াই শুরু হওয়ার পর...

নতুন পে স্কেলে প্রাথমিক শিক্ষকদের ১৫% সুবিধা বাতিল

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে নতুন পে স্কেলের প্রজ্ঞাপন জারি করেছে সরকার। নতুন ব...

পাকিস্তানে মসজিদে ভয়াবহ হামলা

পাকিস্তানের উত্তরাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কোহাটে পুলিশ সদর দপ্তর...

তারেকের হাতে গণতন্ত্র-মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ

‘গণতন্ত্র ও মানবাধিকার তারেক রহমানের হাতে সুরক্ষিত নয়। তিনি নতুন স্বৈরা...

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন। একই...

লাইফস্টাইল
বিনোদন
খেলা