ছবি: সংগৃহীত
জাতীয়

তফসিল ঘোষণার আগে ফের আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির বৈঠক

নিজস্ব প্রতিবেদক

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে তফসিল ঘোষণার আগে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে বৈঠক শুরু হয়। এতে চার নির্বাচন কমিশনার, স্বরাষ্ট্র সচিব, ইসি সচিবসহ বাহিনী ও সংস্থার শীর্ষ কর্মকর্তারা অংশ নেন।

বৈঠকে নির্বাচনে নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করে কর্মকৌশল নির্ধারণের বিষয় আলোচনা হয়। ভোটের আগে ও পরে কতদিন আইনশৃঙ্খলা বাহিনী মাঠে থাকবে, ভোটকেন্দ্রে কতজন সদস্য নিয়োজিত হবেন- এ সংক্রান্ত সিদ্ধান্তও চূড়ান্ত হতে পারে।

এর আগে ২০ অক্টোবর প্রথম দফা প্রাক-প্রস্তুতিমূলক বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। সেই সভায় ভোটের আগে ও পরে আট দিন মোতায়েন রাখার প্রস্তাব আসে। সবমিলিয়ে এবার ভোটকেন্দ্রে ১৩-১৮ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য থাকবেন।

বৈঠকে মোট ৭ লাখের বেশি আইনশৃঙ্খলা বাহিনী ভোট নিরাপত্তায় দায়িত্ব পালন করবে। এর মধ্যে আনসার-ভিডিপির সদস্য সংখ্যা সাড়ে ৫ লাখ, সশস্ত্র বাহিনীর সদস্য ৯০ হাজারের বেশি। এছাড়া পুলিশ, র‌্যাব, বিজিবি ও কোস্টগার্ডও দায়িত্বে থাকবেন।

অবৈধ অস্ত্র উদ্ধারসহ দুই ডজন বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। বৈঠকের তথ্যের ভিত্তিতে ভোটের তফসিল ও তারিখ চূড়ান্ত করা হবে। আইনশৃঙ্খলা বাহিনীর বাজেট নিয়েও বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে।

● আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মাস শেষ না হতেই ফের বাড়ল জ্বালানি তেলের মূল্য!

দেশে জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। এতে অকটেন, পেট্রোল ও কেরোস...

পদক্ষেপ না নেয়ায় স্থানীয়দের ক্ষোভ

মাদকের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ...

পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে সোমবার খুলছে অফিস, আদালত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের ছুটি শেষে সোমবার খুলছে সরকারি-বেসরকার...

সরকারকে সফল করতে সর্বাত্মক সহযোগিতার আহ্বান প্রধান মন্ত্রীর

সামনে অত্যন্ত কঠিন ও গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে উল্লেখ করে সরকারকে সফল করত...

দিয়াবাড়িতে মেট্রোরেল প্রাঙ্গণে গরুর হাট: জাতীয় সম্পদ বিসর্জন !

রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মেট্রোরেল প্রকল্পের সরকারি সম্পত্তি ধ্বংসের মূল হ...

’যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতিতে ‘আস্থা নেই’: গালিবাফ

ইরাননের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, ‘বাস্তব ও...

মাস শেষ না হতেই ফের বাড়ল জ্বালানি তেলের মূল্য!

দেশে জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। এতে অকটেন, পেট্রোল ও কেরোস...

সরকারকে সফল করতে সর্বাত্মক সহযোগিতার আহ্বান প্রধান মন্ত্রীর

সামনে অত্যন্ত কঠিন ও গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে উল্লেখ করে সরকারকে সফল করত...

দিয়াবাড়িতে মেট্রোরেল প্রাঙ্গণে গরুর হাট: জাতীয় সম্পদ বিসর্জন !

রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মেট্রোরেল প্রকল্পের সরকারি সম্পত্তি ধ্বংসের মূল হ...

জঙ্গল সলিমপুরে র‌্যাবের ক্যাম্প বুলডোজার দিয়ে ভেঙে দিল সন্ত্রাসীরা

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে র‌্যাবের নির্মাণাধীন ক্যাম্প বুলডোজার দিয়ে ভে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা