ছবি: সংগৃহীত
জাতীয়

পিজি হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে

আমার বাঙলা ডেস্ক

রাজধানীর শাহবাগে বাংলাদেশ মেডিকেল হাসপাতাল (পিজি হাসপাতাল) প্রাঙ্গণে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (২৬ নভেম্বর) বেলা ১১টা ১৪ মিনিটে আগুন লাগার সংবাদ পাওয়া যায়।

আগুন লাগার ১৮ মিনিটের মধ্যেই তা নিয়ন্ত্রণে চলে আসে বলে ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে। হাসপাতালের এ ব্লকের চতুর্থ তলায় এ আগুন লেগেছিল।

ফায়ার সার্ভিসের ইনসেপক্টর (মিডিয়া সেল) আনোয়ারুল ইসলাম বলেন, ছয় মিনিটের মধ্যেই সেখানে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট চলে যায়। বেলা ১১টা ৩২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে চলে আসে। পরে তা নিভিয়ে ফেলা হয়।

তিনি বলেন, হাসপাতালের এ ব্লকের চতুর্থ তলায় ডেন্টাল বিভাগের শ্রেণিকক্ষের সামনে সিঁড়ির করিডরের সিলিংয়ে এ আগুন লাগে। তবে এ ঘটনায় কারও হতাহতের খবর পাওয়া যায়নি।

● আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মাস শেষ না হতেই ফের বাড়ল জ্বালানি তেলের মূল্য!

দেশে জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। এতে অকটেন, পেট্রোল ও কেরোস...

পদক্ষেপ না নেয়ায় স্থানীয়দের ক্ষোভ

মাদকের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ...

পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে সোমবার খুলছে অফিস, আদালত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের ছুটি শেষে সোমবার খুলছে সরকারি-বেসরকার...

সরকারকে সফল করতে সর্বাত্মক সহযোগিতার আহ্বান প্রধান মন্ত্রীর

সামনে অত্যন্ত কঠিন ও গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে উল্লেখ করে সরকারকে সফল করত...

দিয়াবাড়িতে মেট্রোরেল প্রাঙ্গণে গরুর হাট: জাতীয় সম্পদ বিসর্জন !

রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মেট্রোরেল প্রকল্পের সরকারি সম্পত্তি ধ্বংসের মূল হ...

’যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতিতে ‘আস্থা নেই’: গালিবাফ

ইরাননের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, ‘বাস্তব ও...

মাস শেষ না হতেই ফের বাড়ল জ্বালানি তেলের মূল্য!

দেশে জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। এতে অকটেন, পেট্রোল ও কেরোস...

সরকারকে সফল করতে সর্বাত্মক সহযোগিতার আহ্বান প্রধান মন্ত্রীর

সামনে অত্যন্ত কঠিন ও গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে উল্লেখ করে সরকারকে সফল করত...

দিয়াবাড়িতে মেট্রোরেল প্রাঙ্গণে গরুর হাট: জাতীয় সম্পদ বিসর্জন !

রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মেট্রোরেল প্রকল্পের সরকারি সম্পত্তি ধ্বংসের মূল হ...

জঙ্গল সলিমপুরে র‌্যাবের ক্যাম্প বুলডোজার দিয়ে ভেঙে দিল সন্ত্রাসীরা

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে র‌্যাবের নির্মাণাধীন ক্যাম্প বুলডোজার দিয়ে ভে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা